Tuesday , 19 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » Uncategorized » মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

মাদারীপুরের রাজৈর উপজেলার মোটরসাইকেলের ধাক্কায় ছমিরউদ্দিন মাতুব্বর (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

গতকাল বুধবার রাতে উপজেলার কবিরাজপুর-নিলখী সড়কের শ্রীকৃষ্ণদি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

কবিরাজপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাসুম স্থানীয়দের বরাত দিয়ে জানান, গতকাল ছমিরউদ্দিন রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়।  এ সময় তিনি গুরুতর আহত হন। পরে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এসআই আরো জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top