ব্রাহ্মণবাড়িয়ায় বিকেলে গ্রেপ্তার, রাতে ‘বন্দুকযুদ্ধে’ নিহত
এ,কে,এম শফিকুল ইসলামঃ বিকেলে গ্রেপ্তারের পর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় গভীর রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার দেওড়া গ্রামে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা। নিহত মামুন মিয়া (৩৫) ওই গ্রামেরই বাসিন্দা। পুলিশ জানিয়েছে, আজ বৃহস্পতিবার সকালে মামুনের লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওসি আরো জানান, একটি মামলায় বিকেলে পুলিশ মামুনকে গ্রেপ্তার করে। পরে রাতে তাঁকে নিয়ে দেওড়া গ্রামে অভিযানে যায় পুলিশ সদস্যরা। এ সময় সেখানে ওত পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছুড়ে। তখন মামুন নিহত হন। তবে নিহতের স্ত্রী তানিয়া সাংবাদিকদের কাছে দাবি করেন, তাঁর স্বামীর নামে তেমন কোনো অভিযোগ নেই।
Welcome To B News Just another WordPress site
