Saturday , 16 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » খেলাধুলা » ভারতের সংগ্রহ ১ উইকেটে ১৪৪ রান

ভারতের সংগ্রহ ১ উইকেটে ১৪৪ রান

হায়দরাবাদ টেস্টে ওপেনার মুরালি বিজয় এবং ওয়ানডাউনে নামা চেতেশ্বর পূজারার ব্যাটে বড় সংগ্রহের পথে স্বাগতিক ভারত। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ১ উইকেটে ১৪৪ রান। বিজয় ৭৭ এবং পূজারা ৬১ রান নিয়ে ব্যাট করছেন।বৃহস্পতিবার শুরু হওয়া ঐতিহাসিক টেস্টে টস হেরে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ। ভারতের ওপেনার লোকেশ রাহুলকে ইনিংসের চতুর্থ বলেই বোল্ড করে  শুভ সূচনা এনে দেন পেসার তাসকিন আহমেদ।দলীয় ও ব্যক্তিগত ২ রানের মাথায় সাজঘরে ফেরেন রাহুল।এরপর দলের হাল ধরেন মুরালি বিজয় ও চেতেশ্বর পূজারা। তাদের জুটি শুরুর ধাক্কা সামাল দিয়ে ভারতকে বড় সংগ্রহের দিকে নিয়ে যাচ্ছে।অবশ্য বেশ কিছু সুযোগও মিস করেছে বাংলাদেশ। ক্যাচ ও রান আউট মিসের খেসারত দিতে হচ্ছে বাংলাদেশকে। ইনিংসের ১৯ তম ওভারে নিশ্চিত রান আউটের সুযোগ কাজে লাগাতে পারেনি মেহেদী হাসান মিরাজ।
বাংলাদেশ একাদশ: মুশফিকুর রহিম (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, কামরুল ইসলাম রাব্বী এবং তাইজুল ইসলাম।ভারত একাদশ: মুরালি বিজয়, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবীচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, ইশান্ত শর্মা,  ভুবনেশ্বর কুমার এবং উমেশ যাদব।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top