আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সকল দলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজ সোমবার হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়েল চত্বরের কাছে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, ‘সবার সহযোগিতা ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা করা কঠিন। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সব দলকে এগিয়ে আসতে হবে।’নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের দেওয়া বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি নির্বাচনে এলেই ভাঙ্গা রেকর্ড বাজানো শুরু করে। নির্বাচনে যাওয়ার আগেই হেরে যায় বিএনপি। নির্বাচন নিয়ে নানামুখি বিতর্কিত বক্তব্য দেওয়া বিএনপির পুরনো অভ্যাস। সেই অভ্যাস অনুযায়ী ভাঙা রেকর্ড বাজাচ্ছে তারা।
Welcome To B News Just another WordPress site
