Thursday , 14 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » আন্তর্জাতিক » ভারতের পাঞ্জাব রাজ্যের নাভা কেন্দ্রীয় কারাগার ভেঙ্গে পাঁচ বন্দিকে নিয়ে গেছে পুলিশের পোশাকধারী এক দল অস্ত্রধারী

ভারতের পাঞ্জাব রাজ্যের নাভা কেন্দ্রীয় কারাগার ভেঙ্গে পাঁচ বন্দিকে নিয়ে গেছে পুলিশের পোশাকধারী এক দল অস্ত্রধারী

ভারতের পাঞ্জাব রাজ্যের নাভা কেন্দ্রীয় কারাগার ভেঙ্গে পাঁচ বন্দিকে নিয়ে গেছে পুলিশের পোশাকধারী এক দল অস্ত্রধারী। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে।পলাতক বন্দিদের মধ্যে খালিস্তান লিবারেশন ফোর্সের (কেএলএফ) প্রধান ছিলেন। তার নাম হারমিন্দর সিং মিন্টু (৪৭)। ২০১৪ সালের নভেম্বরে দিল্লি বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। সন্ত্রাসী কর্মকাণ্ডের কয়েকটি মামলায় অভিযুক্ত হয়েছিলেন তিনি।বাকিরা হলেন ভিকি গুন্দার, গুরপ্রিত সেখন, নিতা দেওল ও বিক্রম জিৎ। অস্ত্রধারীরা নিরাপত্তারক্ষীদের ওপর নির্বিচারে গুলি চালায়। এসময় দু’জন গুরুতর আহত হন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top