ঘুষ নেওয়ার অভিযোগে রাশিয়ার অর্থমন্ত্রী আলেক্সেই উলিইউকায়েভকে আটক করা হয়েছে। আজ মঙ্গলবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।রাশিয়ার প্রধান দুর্নীতিবিরোধী সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটি জানিয়েছে, আলেক্সেই দুই মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের অর্থ ঘুষ নিয়েছেন।
কমিটির মুখপাত্র সভেতলানা পেত্রেনকো বলেন, হুমকি দিয়ে একটি তেল কোম্পানির কাছ থেকে ঘুষ নেওয়ার ঘটনায় আলেক্সেইকে আটক করা হয়েছে। তাঁকে হাতেনাতে ধরা হয়েছে। আলেক্সেইর বিরুদ্ধে শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ আনা হবে বলে জানিয়েছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা। দোষী সাব্যস্ত হলে আলেক্সেইর ৮ থেকে ১৫ বছর কারাদণ্ড হতে পারে। আলেক্সেইর মন্ত্রণালয়ের ইতিবাচক মতামতের পর গত অক্টোবরে সরকার-নিয়ন্ত্রিত রোসনেফট নামের তেল কোম্পানি আরেকটি তেল কোম্পানির ৫০ শতাংশ কিনে নেয়। রোসনেফটের কাছ থেকে আলেক্সেই ঘুষ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
Welcome To B News Just another WordPress site
