Saturday , 4 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » খেলাধুলা » আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন মোস্তাফিজুর

আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন মোস্তাফিজুর

দীর্ঘ বিরতি পর মাঠে ফিরতে যাচ্ছেন পেস সেনসেশন মোস্তাফিজুর রহমান। আগামী ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবেন হাসি মুখের এই ঘাতক। এ সিরিজের মাধ্যমেই আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশা ব্যক্ত করেছেন বাংলাদেশের বিস্ময় বালক। নিজের ফেসবুক পেজে এমনটাই জানিয়েছেন মোস্তাফিজ।এর আগে গত জুলাইয়ে ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেটে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর অনুশীলন করতে গিয়ে নতুন করে ইনজুরিতে পড়েন এ পেসার। এরপর সম্পূর্ণ সুস্থতার জন্য প্রখ্যাত সার্জন অ্যান্ড্রু ওয়ালেসের তত্ত্বাবধানে গত ১১ আগস্ট লন্ডনের ক্রমওয়েল হাসপাতালে অস্ত্রোপচার করাতে হয় মোস্তাফিজুর রহমানকে। এর ফলে ঘরের মাটিতে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নাম হয়নি মোস্তাফিজের।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top