Wednesday , 1 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » গাজীপুর ও টাঙ্গাইলে র‌্যাবের পৃথক অভিযানে সন্দেহভাজন চার জঙ্গি নিহত হয়েছে

গাজীপুর ও টাঙ্গাইলে র‌্যাবের পৃথক অভিযানে সন্দেহভাজন চার জঙ্গি নিহত হয়েছে

গাজীপুর ও টাঙ্গাইলে র‌্যাবের পৃথক অভিযানে সন্দেহভাজন চার জঙ্গি নিহত হয়েছে। এর মধ্যে গাজীপুরের পশ্চিম হারিনালের একটি বাসায় নিহত হয় দু’জন। বাকি দুই জঙ্গি নিহত হয় টাঙ্গাইলের কাগমারায়। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান এই তথ্য নিশ্চিত করেছেন।এ ছাড়া গাজীপুরের নোয়াগাঁও পাতারটেক এলাকায় আরেকটি বাড়িতে জঙ্গিবিরোধী অভিযান শুরু করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। শেষ খবর পাওয়া পর্যন্ত (বেলা ১২টা) সেখানে অভিযান চলছিল।হারিনালের অভিযান সম্পর্কে মুফতি মাহমুদ খান জানান, অভিযান চলার সময় র‌্যাবের সঙ্গে গোলাগুলিতে দুই জঙ্গি নিহত হয়েছে। তাদের পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।গাজীপুর সদর থানার ওসি খন্দকার রেজাউল হাসান জানান, ঢাকা থেকে র‌্যাবের একটি দল শনিবার (৮ অক্টোবর) ভোররাত থেকে পশ্চিম হারিনালের একটি বাসায় অভিযান চালায়। র‌্যাবের সঙ্গে স্থানীয় পুলিশও অভিযানে অংশ নেয়।এদিকে টাঙ্গাইলের কাগমারার অভিযান শুরু হয় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে। সেখানে সন্দেহভাজন দুই জঙ্গি নিহত হওয়ার পাশাপাশি র‌্যাবের দুই সদস্য আহত হয়েছে বলে জানিয়েছেন কমান্ডার মুফতি মাহমুদ খান। তারা হলেন করপোরাল সাইফুল ও সৈনিক রেজাউল। তাদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।র‌্যাব-১২ ক্রাইম প্রিভেশন ইউনিট-৩ এর (সিপিসি) কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দিন ফারুকী জানান, কাগমারা এলাকার মির্জা মাঠ এলাকার একটি তিনতলা ভবনে অভিযান চালানো হয়। এদিকে গাজীপুরের নোয়াগাঁও পাতারটেক এলাকার অভিযান সম্পর্কে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন জানান, নব্য জেএমবির ঢাকা বিভাগের কমান্ডার ফরিদুল ইসলাম আকাশ ও তার সহযোগীরা সেখানে অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে সেখানকার একটি আস্তানা ঘিরে ফেলে সিটিটিসির সদস্যরা। ভেতরে অস্ত্র ও গোলাবারুদ রয়েছে বলে তথ্য পাওয়া গেছে।গাজীপুর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ আমীর হোসেন জানান, ওসমান নামের এক ব্যক্তির দোতলা বাড়িতে এই অভিযান শুরু হয়েছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top