বয়স বেড়েছে মাত্র এক বছর। কিন্তু প্রাপ্তির খাতায় যোগ হয়েছে বহু বছরের সাফল্য। ক্রিকেট ইতিহাসে বিশ্বের সেরা বোলাররা যা করতে পারেনি ২০ বছর বয়সি মুস্তাফিজ তাই করে দেখিয়েছেন। আজ সেই ‘কাটার মুস্তাফিজ’র ২১তম জন্মদিন। ২০ পেরিয়ে ২১ এ পা রাখলেন তিনি।১৯৯৫ সালের ৬ সেপ্টেম্বর সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন এ তারকা ক্রিকেটার। চার ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট তিনি।মেজো ভাই মোখলেছুর রহমানকে সঙ্গে নিয়ে প্রতিদিন ভোরে তেঁতুলিয়া থেকে ৪৫ কিলোমিটার দূরে মোটরসাইকেলে চড়ে সাতক্ষীরায় অনুশীলনে যেতেন মুস্তাফিজ। দৃঢ় মনোবল আর কঠোর পরিশ্রমের ফলে আজ মুস্তাফিজ এই পর্যায়ে উঠে এসেছেন। অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৭ ও অনুর্ধ্ব-১৯ দলে খেলে মুস্তাফিজ এখন জাতির গর্ব। বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে মুস্তাফিজ তার প্রথম দুটি একদিনের ক্রিকেট ম্যাচে ১১টি উইকেট লাভ করেন।ভারতের বিপক্ষে অভিষেক ম্যাচে পাঁচ উইকেট পাওয়ার পর দ্বিতীয় ম্যাচে তুলে নেন ছয় উইকেট। তার চমকপ্রদ পারফরম্যান্সে বাংলাদেশ প্রথমবারের মতো ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় করে।টেস্টেও দ্রুত সাফল্য পেয়ে যান মুস্তাফিজ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক ম্যাচে বাঁহাতের জাদু দেখিয়ে হন ম্যাচসেরা। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ওয়ানডে ও টেস্ট- দুই ফরম্যাটের অভিষেকেই ম্যাচসেরার পুরস্কার জেতেন তিনি।
Welcome To B News Just another WordPress site
