মন্ট্রিয়লে অনুষ্ঠিতব্য ‘গ্লোবাল ফান্ড’ সম্পর্কিত একটি আন্তর্জাতিক সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই ১৫ সেপ্টেম্বর তিনি লন্ডন হয়ে কানাডায় পৌঁছবেন। আগামী ১৬ সেপ্টেম্বর মন্ট্রিয়লে ‘ফিফথ রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড টু ফাইট এইডস, টিউবারকুলোসিস অ্যান্ড ম্যালেরিয়া’ শীর্ষক সম্মেলনে ‘টেকসই উন্নয়ন লক্ষ্য’ অর্জনে বাংলাদেশের অগ্রগতি এবং এই কার্যক্রমে ধনী দেশগুলোর অর্থ প্রদানের অঙ্গীকার প্রসঙ্গে বক্তব্য রাখবেন শেখ হাসিনা।
এছাড়াও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দিবেন। দেখা করবেন বিশ্বে বিভিন্ন নেত্রীবৃন্দের সঙ্গে। ১৭ তারিখে প্রবাসী বাঙালিদের এক সংবর্ধনায় যোগ দিবেন।অটোয়াস্থ বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা ইত্তেফাককে জানান, ৬০ সদস্য বিশিষ্ট এই দলে তাঁর সফরসঙ্গী হিসেবে থাকছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল
Welcome To B News Just another WordPress site
