Thursday , 2 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » তথ্য-প্রযুক্তি » বিক্রি হয়ে গেল ইয়াহু, মালিক ভেরিজোন

বিক্রি হয়ে গেল ইয়াহু, মালিক ভেরিজোন

টেক জায়ান্ট ইয়াহুর অবস্থা অনেক দিন ধরেই পড়তির দিকে। এবার মার্কিন টেলিকমিউনিকেশন জায়ান্ট ভেরিজোন ঘোষণা দিয়েছে, তারা এককালের প্রবল প্রতাপশালী এই প্রতিষ্ঠানকে কিনে নিচ্ছে। চলতি সপ্তাহের সোমবার এ ঘোষণা দেওয়া হয়। নিউইয়র্ক টাইমসের ওয়েবসাইট থেকে এ খবর পাওয়া গেছে। ৪ দশমিক ৮৩ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে এই হস্তান্তর সম্পন্ন হয়েছে। এর ফলে ইয়াহুর সব গ্রাহকসেবা, খবর, সার্চ ইঞ্জিন, ই-মেইল, টাম্বলার ইত্যাদির মালিক এখন ভেরিজোন। ২০১৭ সালের প্রথম কয়েক মাসের মধ্যেই এসব সেবা প্রদানের অধিকার সম্পূর্ণরূপে হস্তান্তর করা হবে। দীর্ঘ ২১ বছর ধরে স্বাধীনভাবে ব্যবসা করার পর প্রতিষ্ঠানটি তার মালিকানা হারাল। ইয়াহুর মালিকানা কিনে নিতে আগ্রহীর তালিকায় ভেরিজোন ছাড়াও ছিল ডেইলি মেইলের মতো প্রতিষ্ঠান বা ওয়ারেন বাফেটের মতো ধনকুবের। মাসাধিককাল ধরে দরকষাকষি চলার পর ইয়াহুর প্রায় ১০০ কোটি ভোক্তা, যাঁরা মাসে অন্তত একবার হলেও ইয়াহুর সেবা গ্রহণ করেন, তাঁদের ভার শেষ পর্যন্ত ভেরিজোনের হাতেই পড়ল।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top