গুলশানের রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় ২০ জন নিহত হয়েছে । জিম্মি করার পর ধারালো অস্ত্র দিয়ে রাতেই তাদের হত্যা করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক বলেন, ২০ জনের মধ্যে সবাই বিদেশি । অভিযানে ৬ জন হামলাকারী নিহত হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। সেনাবাহিনীর নেতৃত্বে ঐ অভিযানটির নাম দেয়া হয়েছে অপারেশন থান্ডারবোল্ট। সেনা কমান্ডোরা ছাড়াও নৌ, পুলিশ, বিজিবি এবং র্যাবের সদস্যরা অংশ নেন। প্রায় ১১ ঘণ্টা পর সকাল সাড়ে সাতটার পর কমান্ডো অভিযান শুরু হয়। আইএসপিআর বলছে, অভিযানে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। রেস্টুরেন্ট থেকে উদ্ধারকৃতদের মধ্যে এক জন জাপানী এবং দুই জন শ্রীলংকান নাগরিক রয়েছেন।
Welcome To B News Just another WordPress site
