বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক ইফতার পার্টিতে প্রধান অতিথির বক্তব্যে সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘আইনজ্ঞরা আর সংসদ চালায় না, এখন সংসদ চালায় মাদক ব্যবসায়ীরা।’ তিনি বলেন, ‘সুশাসন আজ গুলিবিদ্ধ। ৫৪ ধারা উঠে গেছে কিন্তু তার পরিবর্তে বন্দুকযুদ্ধ শুরু হয়েছে।’ ‘রিমান্ডে থাকা আসামি বন্দুকযুদ্ধে নিহত হচ্ছে। দেশে কোনো আইনের শাসন চলছে না। বন্দুকযুদ্ধের নামে একের পর এক মায়ের বুক খালি হচ্ছে।’ ‘প্রতিনিয়ত মানুষ হত্যা, গুপ্তহত্যা হচ্ছে। এমন নির্যাতন, নিষ্ঠুরতা আগে কখনও দেখা যায়নি। সর্বত্রই ভয় আর আতঙ্ক। জীবনের কোনোই নিশ্চয়তা নেই।’ ‘প্রাদেশিক রাষ্ট্র কাঠামো তৈরি না হলে এই জট কমবে না।’
Welcome To B News Just another WordPress site
