Saturday , 16 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » বিবিধ » মাংস ব্যবসায়ীদের রাজধানীতে ধর্মঘট চলছে

মাংস ব্যবসায়ীদের রাজধানীতে ধর্মঘট চলছে

সকল মাংস ব্যবসায়ীরা রাজধানীতে ধর্মঘট পালন করছেন । পশুর হাট গাবতলীতে অতিরিক্ত খাজনা আদায় বন্ধের দাবিতে রোববার এ ধর্মঘট পালন করা হচ্ছে। ব্যবসায়ীদের অভিযোগ, গাবতলীতে ইজারাদারের দুর্ব্যবহার ও অতিরিক্ত খাজনা আদায়ের কারণে সাধারণ মাংস ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। বিষয়টি ঢাকা উত্তর সিটি করপোরেশনকে জানালেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এ কারণে রোববার ঢাকায় মাংস বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন- বাংলাদেশ মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মর্তুজা মন্টু। বক্তব্য রাখেন সমিতির মহাসচিব রবিউল আলম, ফরিদ আহমেদ, ঢাকা মেট্রোপলিটন মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ মো. আবদুল বারেক, সাধারণ সম্পাদক শামিম আহম্মেদ, কাজী আনোয়ার হোসেন, জাহাঙ্গীর আলম, হাজি আনোয়ার হোসেন ও খলিলুর রহমান প্রমুখ।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top