Tuesday , 19 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন

আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়বেন

বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় অনুষ্ঠেয় গ্লোবাল ওমেন লিডার্স ফোরামে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিন দিনের এই সরকারি সফরে যাওয়ার জন্য লন্ডনের উদ্দেশে আজ রোববার তিনি ঢাকা ছাড়বেন।ওই ফোরামে অংশ নেওয়া ছাড়াও বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো মেতোদিয়েভ বরিসভের সঙ্গে আনুষ্ঠানিক ও একান্ত বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বাসসের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-০০৫) আজ সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করবে। ফ্লাইটটি বিকেল সোয়া ৪টায় (লন্ডন সময়) লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবদুল হান্নান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাবেন।প্রধানমন্ত্রী লন্ডন থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটযোগে ১৮ মে সকাল ৮টা ২০ মিনিটে (লন্ডন সময়) বুলগেরিয়ার রাজধানী সোফিয়ার উদ্দেশে যাত্রা করবেন। ফ্লাইটটি সোফিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর সোয়া ১টায় (বুলগেরিয়ার স্থানীয় সময়) অবতরণের কথা রয়েছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top