অবশেষে ইরানের ওপর থেকে উঠলো, আন্তর্জাতিক সব ধরনের নিষেধাজ্ঞা।
পরমাণু কর্মসূচি কমিয়ে আনার সব শর্ত পালন করেছে, তেহরান। জাতিসংঘের পরমানু তদারকি সংস্থা, আই-এ-ই-এ’র এমন বিবৃতির পরই, দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা দেয়, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। আর আজকের ভেতরেই আনুষ্ঠানিক ঘোষণা দেবে, পশ্চিমা বাকি দেশগুলো। এর মাধ্যমে ইরানের সামনে হাজার কোটি ডলারের বাণিজ্যের দ্বার উন্মুক্ত হয়ে গেলো।
এদিকে, শনিবার ওয়াশিংটন পোস্টের রিপোর্টারসহ চার মার্কিন কারাবন্দীকে মুক্তি দেয়, ইরান।
Welcome To B News Just another WordPress site
