রংপুরের খলেয়া ইউনিয়নে সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শন দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা ২০ মিনিটে তিনি মহড়াস্থলে পৌঁছান।
এসময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ও জেনারেল অফিসার কমান্ডার ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার (রংপুর এরিয়া) মেজর জেনারেল মাসুদ রাজ্জাক। মহড়া পরিদর্শনশেষে প্রধানমন্ত্রী দরবার হলে প্রবেশ করেন।
Welcome To B News Just another WordPress site
