Thursday , 14 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » ৩০ মে’র মধ্যে হজযাত্রী নিবন্ধন: হাব

৩০ মে’র মধ্যে হজযাত্রী নিবন্ধন: হাব

এবার যারা বেসরকারিভাবে হজে যাবেন তাদের আগামী ৩০ মে’র মধ্যে অনলাইনে নিবন্ধন করতে হবে। এজন্য ৩০ জুনের মধ্যে প্যাকেজের টাকা জমা দিতে হবে।

বুধবার হজ এজেন্সিজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

গত সোমবার জাতীয় হজ ও ওমরাহ নীতি-২০১৬ এবং হজ প্যাকেজ-২০১৬ এর খসড়া নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।

এ বছর বাংলাদেশ থেকে প্রায় এক লাখ ১৪ হাজার লোক হজে যেতে পারবেন। এর মধ্যে সরকারিভাবে পাঁচ হাজার এবং বেসরকারিভাবে এক লাখ ৮ হাজার ৮৬৮ জন হজে যেতে পারবেন।

এ বছর সরকারিভাবে যারা হজে যাবেন তাদের খরচ পড়বে কোরবানীসহ ৩ লাখ ৬০ হাজার টাকা। কোরবানি ছাড়া খরচ পড়বে ৩ লাখ ৫০ হাজার টাকা।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top