Saturday , 16 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » খেলাধুলা » টি ২০ সিরিজে বাংলাদেশ দল ঘোষণা

টি ২০ সিরিজে বাংলাদেশ দল ঘোষণা

টি ২০ সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে।ইনজুরির কারণে টি ২০ সিরিজেও দলের বাইরে থাকলেন সৌম্য সরকার। সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রে স্ত্রী উম্মে আহমেদ শিশির ও রাজকণ্যাকে সময় দিচ্ছেন।তাকেও দলে রাখা হয়নি। বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্র জানায়,  জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় ও শেষ ওয়ানডের দলই টি-২০ সিরিজে অংশ নেবে। ওয়ানডে সিরিজের সাফল্যের পর দলে তাই কোনো পরিবর্তন আনেননি নির্বাচকরা। সৌম্য ও সাকিবের  জায়গায় টি ২০-তেও জায়গা পেলেন ইমরুল কায়েস ও এনামুল হক। ওয়ানডে সিরিজে প্রথমবার ডাক পাওয়া কামরুল ইসলাম রাব্বির খেলা হয়নি ওয়ানডে সিরিজে। তিনিও রয়েছে টি ২০তে। ওয়ানডে একাদশে সুযোগ পাননি জুবায়ের হোসেন ও এনামুল হক বিজয়ও।টি ২০ সিরিজের দল : মাশরাফি মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, এনামুল হক বিজয়, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান, আরাফাত সানি, জুবায়ের হোসেন ও কামরুল ইসলাম রাব্বি।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top