মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। শনিবার, বিকাল সাড়ে ৩টার দিকে প্রেসক্লাবের সফিউদ্দিন মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় মুন্সীগঞ্জ জেলার সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেন অ্যাটর্নি জেনারেল । মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ঢাকা মেডিক্যাল কলেজ শিক্ষক সমিতির সভাপতি ডা. আবু ইউসুফ ফকির, মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন, ওসি ... Read More »
Category Archives: সারাদেশ
সুষমার সঙ্গে খালেদা জিয়ার বৈঠক রাতে
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে আজ রাতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বৈঠক করবেন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার আজ রোববার সকালে বলেন, ‘রাত ৮টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বৈঠক করবেন। এ সময় বিএনপির চেয়ারপারসনের সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন ... Read More »
শিক্ষক লাঞ্ছনার-সেলিম ওসমানের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৬ ডিসেম্বর
নারায়ণগঞ্জে স্কুলশিক্ষক শ্যামল কান্তি ভক্তকে লাঞ্ছনার মামলায় সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ২৬ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত। আজ রোববার ঢাকার মুখ্য বিচারিক হাকিম জেসমিন আরা সুলতানা এ আদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আনোয়ারুল কবির বাবুল বলেন, আজ সেলিম ওসমান অসুস্থ থাকায় আদালতে হাজির হতে না পারায় সময়ের আবেদন করেন। সেই আবেদনের ওপর ... Read More »
আজ সারাদিন ঝরবে বৃষ্টি, কাল থাকবে
নিজস্ব প্রতিবেদক: বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাংশ এবং ভারতের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উড়িষ্যায় অবস্থান করছে। এর প্রভাবে গত বৃহস্পতিবার রাত থেকে সারা দেশেই বৃষ্টি ঝরছে। সারা দেশে ছোট ছোট নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ব্যহত হচ্ছে ফেরি চলাচলও। আজ সকালে আবহাওয়া কার্যালয় জানিয়েছে, আজ শনিবার সারাদিনই তা অব্যাহত থাকবে। কাল রোববারও এর রেশ থেকে যাবে। নিম্নচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, ... Read More »
শেখ রাসেলের ৫৩তম জন্মদিন আজ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৩তম জন্মদিন আজ। ১৯৬৪ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ধানমণ্ডির ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সঙ্গে নরপিশাচরা নিষ্ঠুরভাবে তাকেও হত্যা করেছিল। এ সময় সে ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ... Read More »
পুরান ঢাকায় ক্রোকারিজের গোডাউনে আগুন
পুরান ঢাকার মিটফোর্ডে এম কে টাওয়ারে একটি ক্রোকারিজের গোডাউনে আগুন লেগেছে। আজ মঙ্গলবার বেলা দেড়টার কিছু আগে ১০ তলা ভবনটির চারতলার ওই গোডাউনে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মোহাম্মদ এনায়েত হোসেন। তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি জানাতে পারেনি ফায়ার সার্ভিস Read More »
পূর্বঘোষণা ছাড়াই রামপুরা-বনশ্রীতে বন্ধ গ্যাস সরবরাহ
রাজধানীর কিছু এলাকায় পূর্বঘোষণা ছাড়াই বাসা-বাড়িসহ শিল্পপ্রতিষ্ঠানে প্রায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল। তিতাস কর্তৃপক্ষ জানিয়েছেন, বর্তমানে গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়েছে। রবিবার রাত ২টা থেকে রামপুরা, বনশ্রী, মহানগর প্রজেক্ট, খিলগাঁওসহ আশপাশের এলাকায় এ অবস্থা সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন ওই এলাকায় বসবাসকারীরা। গ্যাস না থাকায় অনেক বাসাতে সকাল থেকে রান্না হয়নি। ফলে স্থানীয় হোটেলগুলোতে দেখা গেছে উপচে পড়া ভিড়। ... Read More »
ইসির সঙ্গে সংলাপে বসেছে বিএনপি
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সঙ্গে সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সংলাপে নির্বাচন নিয়ে নিজেদের ভাবনা আর মতামত জানাবে দলটি। আজ রোববার বেলা পৌনে ১১টার দিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদল রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে পৌঁছায়। বেলা ১১টার দিকে এই সংলাপ শুরু হয়। বিএনপির প্রতিনিধিদলে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য ... Read More »
স্বর্ণের বারসহ হাতেনাতে ধরা পড়লেন বিমানকর্মী
সোনা পাচারের অভিযোগে রাজধানীর হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ট্রাফিক বিভাগের গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। আজ শনিবার সকালে বিমানবন্দরের বোর্ডির ব্রিজ এলাকে থেকে এই দুজনকে আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটক গ্রাউন্ড সার্ভিস সুপারভাইজারের নাম ওমর ফারুক। এ ছাড়া আটক যাত্রী হলেন কাজী কামরুল ইসলাম। তিনি কুয়ালালামপুর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ... Read More »
গ্লোবাল হাঙ্গার ইনডেক্স ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
২০১৭ সালের গ্লোবাল হাঙ্গার ইনডেক্সে (বিশ্ব ক্ষুধাসূচক) দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। গত বছর ৯০-এ থাকা বাংলাদেশের এবারের অবস্থান ১১৯টি দেশের মধ্যে ৮৮তম। একটি দেশের মানুষ কী পরিমাণ বা কোন মাত্রায় ক্ষুধার্ত থাকে, তার ওপর ভিত্তি করে এই ইনডেক্স তৈরি করা হয়। তবে দুই ধাপ এগোলেও এই সূচকে বাংলাদেশ এখনো নিচের সারিতেই রয়েছে। অবশ্য বাংলাদেশের চেয়েও খারাপ অবস্থানে রয়েছে ভারত (১০০তম) ... Read More »
Welcome To B News Just another WordPress site