Wednesday , 1 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় (page 9)

Category Archives: জাতীয়

এ বছর নির্বাচন হওয়ার মতো পরিবেশ এখনও হয়নি : রয়টার্সকে সদ্য সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির নেতা ও সদ্য সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানিয়েছেন, এ বছর দেশে নির্বাচন হওয়া সম্ভব নয়। কারণ নির্বাচন হওয়ার মতো পরিবেশ ও জনগণের পুরোপুরি নিরাপত্তা অন্তর্বর্তী সরকার এখনো নিশ্চিত করতে পারেনি। বৃহস্পতিবার (৬ মার্চ) বার্তাসংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে নাহিদ বলেন, ‌‘গত সাত মাসে, আমরা সবাই আশা করেছিলাম রাজনৈতিক ব্যবস্থা, আইন ও শাসন স্বল্পকালীন সংস্কারের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে। ... Read More »

৩৭ হাজার টন চাল ভারত-পাকিস্তান থেকে জাহাজে এলো

জিটুজি ভিত্তিতে ভারত ও পাকিস্তান থেকে আমদানি করা ৩৭ হাজার মেট্রিক টন চাল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এর মধ্যে পাকিস্তান থেকে ২৬ হাজার ২৫০ মেট্রিক টন আতপ চাল এবং ভারত থেকে ১১ হাজার টন সিদ্ধ চাল আমদানি করা হয়েছে। বুধবার (৫ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, জিটুজি ... Read More »

রোববার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

আগামীকাল রোববার (০২ মার্চ) জাতীয় ভোটার দিবস উদযাপনের পাশাপাশি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। ইসি কর্মকর্তারা জানান, জাতীয় ভোটার দিবসে প্রতিবারের মতো এবার প্রকাশ করা হবে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা। যে তালিকার ভিত্তিতেই হতে পারে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কমিশন। এদিকে এবারের ভোটার দিবসে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গঠিত কমিটির বৈঠকে ... Read More »

সেনাপ্রধান কথা না বুঝে বলেননি: উপদেষ্টা সাখাওয়াত

পিলখানা হত্যাকাণ্ড নিয়ে রাজধানীর রাওয়া কনভেনশন হলে গত মঙ্গলবার বিশেষ অনুষ্ঠানে সেনাপ্রধানের বক্তব্যের বিষয়ে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, তিনি (সেনাপ্রধান) কোনো কথা না বুঝে বলেননি। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। নিজেরা ... Read More »

২৪ ঘণ্টার মধ্যে ফি ছাড়াই বাংলাদেশিদের ভিসা: পাকিস্তান হাইকমিশনার

বাংলাদেশের যেকোনো নাগরিক পাকিস্তানের ভিসার জন্য অনলাইনে আবেদন করলে ২৪ ঘণ্টার মধ্যে ভিসা পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। এ ক্ষেত্রে স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা ও বিজনেস ভিসা কোনো রকম ফি ছাড়াই পাওয়া যাবে বলে জানিয়েছেন তিনি। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মিলনায়তনে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য প্রসার ... Read More »

মাহফুজ আলম নতুন তথ্য উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন মো. মাহফুজ আলম। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দেওয়া প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়। গতকাল মো. নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করার পর মাহফুজ আলম তার স্থলাভিষিক্ত হচ্ছেন বলে আলোচনা শুরু হয়। মাহফুজ আলম গত বছরের ১০ নভেম্বর উপদেষ্টা হিসেবে শপথ নেন। তবে তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন না। ... Read More »

নিজেরা কাদা ছোড়াছুড়ি, মারামারি-কাটাকাটি করলে দেশ এবং জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে : সেনাপ্রধানের সতর্কবার্তা

নিজেরা কাদা ছোড়াছুড়ি, মারামারি-কাটাকাটি করলে দেশ এবং জাতির স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে বলে সতর্ক করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর রাওয়া কনভেনশন হলে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে সেনাপ্রধান এসব কথা বলেন। জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা যদি ... Read More »

জাতীয় নির্বাচন ডিসেম্বর বা পরের বছরের মার্চে : প্রেসসচিব

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলতি বছরের ডিসেম্বরে বা ২০২৬ সালের মার্চে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তবে সব সিদ্ধান্ত নির্ভর করবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ওপর বলে জানান তিনি। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের পদত্যাগ ইস্যুতে তিনি বলেন, ‘এখন পর্যন্ত তিনি পদত্যাগ করেননি। ... Read More »

ভুটানের রাষ্ট্রদূতের বিদায়ি সাক্ষাৎ প্রধান উপদেষ্টার সঙ্গে

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনৎসিল। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় রাষ্ট্রদূত বলেন, ‘ঢাকায় তার চার বছরের দীর্ঘ অবস্থানের সময় দুই দেশের সম্পর্ক গভীর হয়েছে এবং উভয় দেশ নতুন সুযোগ উন্মোচন করে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।’ রাষ্ট্রদূত কুয়েনৎসিল বলেন, ... Read More »

পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন অবশেষে বাতিল হলো

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশের নাগরিকদের ভোগান্তিবিহীন পাসপোর্ট পেতে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। মঙ্গলবার সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব কাজী গোলাম তৌসিফ স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানানো হয়। পরিপত্রে জানানো হয়, নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ব্যতিরেকে পাসপোর্ট প্রদান করতে হবে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং ... Read More »

Scroll To Top