Wednesday , 1 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » খেলাধুলা (page 13)

Category Archives: খেলাধুলা

‘পাকিস্তান যাচ্ছি, কে কে যাবে আমার সঙ্গে?’

বাংলাদেশ, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ খেলে এসেছে পাকিস্তানে। দীর্ঘদিন ধরে দেশ-বিদেশের খেলোয়াড়দের নিয়ে দোর্দ- প্রতাপে চলছে পাকিস্তান সুপার লীগ (পিএসএল)। ক্রিকেটীয় আবহে ফিরে আসা পাকিস্তানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠার কথা না। তবুও সেই নিরাপত্তা নিয়েই সংশয় নিউজিল্যান্ডের। সিরিজ বাতিল করে পাকিস্তান ত্যাগ করলো কিউইরা। ব্ল্যাক ক্যাপদের সিদ্ধান্ত যে ভুল তা প্রমাণ করতে কালকেই পাকিস্তান যেতে চান ক্রিস গেইল! ... Read More »

ফাঁস হলো মেসি-রোনালদোর বেতনের অংক

গত এক যুগ ধরে ফুটবলবিশ্বে রাজত্ব করে চলা লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর দলবদলের গল্প এখন পুরনো হয়ে গেছে। দুজনেই নিজ নিজ নতুন ক্লাবের হয়ে মাঠে নামছেন। বার্সেলোনা থেকে মেসিকে দলে নেওয়ার সময় তার বেতনের অংক গোপন রেখেছিল পিএসজি। একইভাবে ম্যানচেস্টার ইউনাইটেড তাদের ‘ঘরের ছেলে’ ক্রিশ্চিয়ানো রোনালদোর বেতনও গোপন রেখেছিল। কিন্তু গোপন কথা কি আর গোপন থাকে? চিরপ্রতিদ্বন্দ্বী দুই ফুটবলার ... Read More »

৩ বছরে মেসিকে ১১০০ কোটি দেবে পিএসজি

বার্সেলোনায় অর্ধেক বেতনে খেলতে চেয়েছিলেন। তবে কাতালানদের আর্থিক অবস্থা এতই ভঙ্গুর তাতেও লিওনেল মেসিকে ধরে রাখতে পারেনি। আর্জেন্টাইন সুপারস্টার নাম লিখিয়েছেন প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। গত আগস্টে মেসি যখন পিএসজিতে নাম লেখান তখন তার বার্ষিক বেতন নিয়ে ভিন্ন ভিন্ন অঙ্ক প্রকাশ করেছিল ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো। কেউ জানিয়েছিল ৩৫ মিলিয়ন ইউরো। কেউ ৩০ মিলিয়ন ইউরো। ফরাসি সংবাদমাধ্যম ‘লেকিপ’ জানিয়েছে মেসির বার্ষিক বেতনের ... Read More »

দুই ধাপ উন্নতি মোস্তাফিজের, শীর্ষস্থান হারালেন সাকিব

নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে নিষ্প্রভ ছিলেন সাকিব আল হাসান। শেষ ম্যাচে ছিলেন বিশ্রামে। আর তাতে নেতিবাচক ফল পেলেন তিনি। টি-টোয়েন্টিতে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালেন আফগানিস্তানের মোহাম্মদ নবীর কাছে। সাকিবের অবনমন হলেও দুই ধাপ উন্নতি হয়েছে টাইগার পেসার মোস্তাফিজুর রহমানের। অস্ট্রেলিয়া সিরিজে দারুণ পারফর্ম করে দীর্ঘ তিন বছর পর শীর্ষে উঠেছিলেন সাকিব। পেছনে ফেলেছিলেন আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক মোহাম্মদ নবীকে। মাস পেরোতে ... Read More »

দেখে নিন বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি

আগামী ১৭ অক্টোবর শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের চারদিন পরই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। তিন টি-টোয়েন্টি আর টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। দুই টেস্টের প্রথমটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। পরেরটি মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিনশিপের দ্বিতীয় আসরের যাত্রা শুরু হবে টাইগারদের। ২০১৬ এশিয়া কাপের পর প্রথমবারের মতো ... Read More »

চট্টগ্রামে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট ৯ মাস পর

করোনার কারণে সবকিছু ওলটপালট হয়ে গেলেও এ বছর ঘরের মাঠে বেশ কিছু আন্তর্জাতিক সিরিজ খেলেছে বাংলাদেশ। করোনা না থাকলেও সংখ্যাটা আরও বাড়ত এবং দেশের বিভিন্ন ভেন্যুতে খেলা হতো। মহামারীর পরিস্থিতিতে বাংলাদেশের হোম ম্যাচগুলো অনুষ্ঠিত হয়েছে শুধুমাত্র মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। বিশ্বকাপের পর বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান দল। ওই সিরিজের একটি টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা আছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট ... Read More »

বার্সা সভাপতি বেশি কথা বলেন : রোনাল্ড কোম্যান

লিওনেল মেসি পিএসজিতে চলে যাওয়ার পর বার্সেলোনার অবস্থা আরও নড়বড়ে হয়ে গেছে। নতুন সভাপতি হুয়ান লাপোর্তা পড়েছেন মহাবিপাকে। চারদিকের অসংখ্য চাপ তাকে সামলাতে হচ্ছে। এর মাঝেই দেখা দিয়েছে কোচ রোনাল্ড কোম্যানের চাকরি চলে যাওয়ার গুঞ্জন। দলের কাছে নিজের প্রত্যাশা, ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের সামনে লাপোর্তা কিছু কথা বলেছিলেন। এতেই ক্ষেপে গেছেন রোনাল্ড কোম্যান। লাপোর্তা আকারে ইঙ্গিতে বলার চেষ্টা করেছেন, ক্লাবের ... Read More »

অবশেষে সিরিজ জয়

নিউজিল্যান্ড কোচের আগুন জবাবের হুংকার, প্রতিপক্ষের বাঁহাতি স্পিনের ফাঁদ আর মিরপুরের বিভীষিকাময় উইকেটের বিরুদ্ধে যুদ্ধ করে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল বাংলাদেশ। জয় এসেছে ৬ উইকেটের ব্যবধানে। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচ শেষে ফলাফল এখন ৩-১। জিম্বাবুয়ে আর অস্ট্রেলিয়ার পর এই নিয়ে টানা তৃতীয় টি-টোয়েন্টি সিরিজ জিতল টিম টাইগার। আজও এক পর্যায়ে ব্যাটিং বিপর্যয়ের শঙ্কা জেগেছিল। তবে চিত্রটা বদলে ... Read More »

টাইগাররা নিজেদের তৈরি ঘূর্ণি ফাঁদে ধরা পড়ল

নিজেদের ‘হোম অব ক্রিকেটে’ ঘূর্ণি উইকেট বানিয়ে বড় বড় দলকে নাকাল করা নিয়ে ক্রিকেট বিশ্বে বেশ আলোচনার জন্ম দিয়েছিল বাংলাদেশ। তবে আজ নিজেদের ফাঁদে নিজেদেরকেই পড়তে হলো। মিরপুরে ঘূর্ণিঝড় তুললেন কিউই স্পিনাররা। তাদের কাছে একে একে উইকেট বিসর্জন দিয়ে বাংলাদেশি ব্যাটসম্যানরা নিজেদের পরাজয় নিশ্চিত করলেন। প্রথম দুই ম্যাচে বাংলাদেশের পারফর্মেন্স দেখার পর আজকেই সিরিজ নিশ্চিত করাটা অস্বাভাবিক ছিল না। কিন্তু ... Read More »

টাইগারদের ঘূর্ণিবল বুঝতে হেরাথ-ভেট্টরির ক্লাসে কিউইরা

দুজনই নিজ নিজ দেশের ক্রিকেটে কিংবদন্তি হয়ে আছেন। একজন বাংলাদেশের সাবেক স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরি, আরেকজন বর্তমান স্পিন কোচ রঙ্গনা হেরাথ। দেশে বসে সাবেক কিউই তারকা ভেট্টরি দেখছেন তার উত্তরসূরিরা বাংলাদেশে এসে স্পিনের সামনে কীভাবে খাবি খাচ্ছে। বাংলাদেশি স্পিনারদের বল বুঝতে এবার এই দুজনের শরণাপন্ন হয়েছেন কিউই ক্রিকেটাররা। গতকাল প্রথম ম্যাচে ৭ রানে ১ উইকেট নেওয়া আজাজ প্যাটেল জানালেন এসব ... Read More »

Scroll To Top