Thursday , 25 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » খেলাধুলা » দেখে নিন বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি

দেখে নিন বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সূচি

আগামী ১৭ অক্টোবর শুরু হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের চারদিন পরই পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ। তিন টি-টোয়েন্টি আর টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান।

দুই টেস্টের প্রথমটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। পরেরটি মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এই সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিনশিপের দ্বিতীয় আসরের যাত্রা শুরু হবে টাইগারদের।

২০১৬ এশিয়া কাপের পর প্রথমবারের মতো বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল।

টেস্টের আগে ৩ টি-টোয়েন্টি সিরিজ হবে মিরপুরে। প্রথমটি হবে ১৯ নভেম্বর। পরের ২ ম্যাচ হবে ২০ ও ২২ নভেম্বর।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৬ থেকে ৩০ নভেম্বর হবে প্রথম টেস্ট। আর দ্বিতীয় টেস্ট হবে ৪ থেকে ৮ ডিসেম্বর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top