Wednesday , 1 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অর্থনীতি (page 28)

Category Archives: অর্থনীতি

বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা

ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের চিন্তা করছে সরকার। এ বিষয়ে সিঙ্গাপুর থেকে একটি প্রস্তাব পাওয়া গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তবে পরিবেশবাদীরা সরকারের এ পরিকল্পনাকে ইতিবাচক বললেও বাস্তবায়ন করতে পারবে কিনা-এ নিয়ে আশংকা প্রকাশ করেছেন। ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে চায় সরকার। এজন্য ভাড়া, গ্যাসভিত্তিক, সোলার ও কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের দিকে ছুটছে সরকার। ... Read More »

ব্যাংকগুলোতে ধারাবাহিকভাবে কমছে আমানতের সুদ হার

গত কয়েক মাস ধরে ধারাবাহিকভাবে কমছে আমানতের সুদ হার। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে সর্বশেষ সার্বিক সুদ হার কমে দাঁড়িয়েছে ৬ দশমিক তিন চার শতাংশে। একই সঙ্গে সঞ্চয়পত্রের সুদের হারও কমায় চরম বিপাকে পরেছেন ব্যাংকের সুদের উপর নির্ভরশীল মধ্যবিত্ত শ্রেণি। এদিকে কেন্দ্রীয় ব্যাংক বলছে, বর্তমানে আমানতের সুদ হার কিছুটা কমলেও আন্তর্জাতিক হিসেবে তা যথেষ্ট রয়েছে। ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে গেল বছরের ... Read More »

শাহজালালে ১ হাজার জাল এটিএম কার্ড জব্দ

হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এক হাজার এটিএম কার্ড জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আজ বুধবার দুপুরে এগুলো জব্দ করা হয়। হংকং থেকে ডিএইচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ৫টি কার্টনে কার্ডগুলি শাহজালাল বিমানবন্দরে আসে। শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মঈনুল খান এ খবর নিশ্চিত করেছেন। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মঈনুল খান জানান, হংকং থেকে থাই এয়ারওয়েজে ... Read More »

এটিএম জালিয়াতিতে প্রায় ৫০ ব্যক্তি-প্রতিষ্ঠান জড়িত

এটিএম বুথ জালিয়াত চক্রের সঙ্গে বাংলাদেশের প্রভাবশালী প্রায় ৫০ ব্যক্তি ও প্রতিষ্ঠান জড়িত বলে তথ্য পেয়েছেন গোয়েন্দা কর্মকর্তারা। মঙ্গলবার (০১ মার্চ) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেরোরিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটি) প্রধান  মনিরুল ইসলাম। এটিএম জালিয়াতির ঘটনায় আটক জার্মান নাগরিক পিটার সেজেফান মাজুরেকসহ ৩ ব্যাংক কর্মকর্তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে ... Read More »

ক্ষতির মুখে যশোরের ফুলচাষিরা

যশোরে সারা বছর চাষ হয় গোলাপ, রজনীগন্ধা ও জারবেরাসহ ১১ প্রজাতির ফুল। দেশের ৬টি বিশেষ দিবসকে ঘিরে মূল বেচাকেনা হলেও বছরের বাকি সময় চাহিদা কম থাকায়, সংরক্ষণ ব্যবস্থার অভাব এবং ন্যায্য মূল্য না পেয়ে ক্ষতির মুখে পড়তে হয় বলে জানিয়েছেন চাষিরা। এ অবস্থায় একটি বিশেষ কোল্ড-স্টোরেজ নির্মাণসহ রেল যাতায়াত সুবিধার দাবি জানিয়েছেন তারা। অবশ্য সমস্যা সমাধানে নানা উদ্যোগের কথা জানিয়েছে ... Read More »

পদ্মা সেতুর কাজ কেমন চলছে?

কাজ কম হওয়ায় গেলো অর্থবছর পদ্মা সেতুর বাজেট থেকে ফেরত গেছে ২ হাজার কোটি টাকা। চলতি বছরেও ৭ হাজার ৪ কোটির টাকার বাজেট কাটছাট করে নামিয়ে আনা হবে ৫ হাজার কোটিতে। আর আগামী অর্থবছরের বরাদ্দ থাকবে ৭ হাজার কোটি টাকার মতো। এসব তথ্য জানিয়েছেন, পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম। জানান, ইতিমধ্যে মূল সেতুর কাজ শেষ হয়েছে ১৯ শতাংশ। মাওয়া ... Read More »

একুশে পদক পেলেন ১৬ জন

দেশের আর্থ-সামজিক উন্নয়নের মাধ্যমেই বিজয়ী জাতি হিসেবে বিশ্বে বাংলাদেশের সম্মান প্রতিষ্ঠিত হবে। এমন আশাবাদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক পাওয়া ব্যক্তি ও হাতের প্রতিনিধিদের হাতে পদক তুলে দিয়ে এ কথা বলে প্রধানমন্ত্রী। তিনি জানান, ভাষা আন্দোলনের তাৎপর্য আন্তর্জাতিক পরিমন্ডলে তুলে ধরতে কাজ করছে তাঁর সরকার। মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনসহ বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য এ বছর ... Read More »

রাজনৈতিক দলের হিসাব প্রকাশে বাধা নেই ইসির: হাইকোর্ট

কোনো রাজনৈতিক দলের হিসাব জানতে আর সেই দলের অনুমতির প্রয়োজন নেই। সম্মতি ছাড়াই তাদের বার্ষিক আয়-ব্যয়ের হিসাব যেকোনো নাগরিকের আবেদনের পরিপ্রেক্ষিতে তা প্রকাশ করতে বাধ্য থাকবে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি করে বৃহস্পতিবার এমন রায় ঘোষণা করেন হাইকোর্ট। রিট আবেদনের চূড়ান্ত শুনানি করে আদালতের জারি করা রুল মঞ্জুর করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী ... Read More »

আন্তঃব্যাংক এটিএম বুথ সেবা বন্ধ ঘোষণা

আজ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য আন্তঃব্যাংক এটিএম বুথ সেবা বন্ধ রয়েছে। অর্থাৎ এক ব্যাংকের গ্রাহক অন্য ব্যাংকের এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন না। ব্যাংকগুলো নিজেদের মধ্যে আলোচনা করে ব্যক্তিগত নিরাপত্তার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে। গত শুক্রবার বিভিন্ন ব্যাংকের বুথ থেকে ইস্টার্ন ব্যাংকের গ্রাহকদের টাকা উধাওয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় ঐদিন কয়েক ঘণ্টা ঐ ব্যাংকের এটিএম লেনদেন বন্ধ থাকে। এদিকে, ... Read More »

‘অর্থনৈতিক উন্নয়নের স্বার্থেই পুঁজিবাজারের উন্নয়ন করতে হবে’

দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থেই পুঁজিবাজারের উন্নয়ন করতে হবে। বুধবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সভাকক্ষে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সাথে সাক্ষাৎ শেষে একথা জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। পুঁজিবাজারকে গতিশীল করতে সংশ্লিষ্টদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে তিনি সবাইকে জেনে-বুঝে পুঁজিবাজারে বিনিয়োগ করার পরামর্শ দেন। Read More »

Scroll To Top