আরো এক দফা বাড়ছে খেলাপি ঋণ। সেপ্টেম্বরের শেষে যা বেড়ে দাঁড়াতে পারে প্রায় ৬ লাখ কোটি টাকায়। সবচেয়ে নাজুক অবস্থা রাষ্ট্রায়ত্ত ৪ বাণিজ্যিক ব্যাংকের। বাংলাদেশ ব্যাংক বলছে, প্রকৃত চিত্র উঠে আসায় বাড়ছে খেলাপি ঋণের পরিমাণ। অনেক শিল্প মালিকের বিদেশে পালিয়ে যাওয়া এবং কারখানা বন্ধের প্রভাবও পড়েছে খেলাপি ঋণে। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠনের সময় খেলাপি ঋণ ছিল ২২ হাজার ... Read More »
Category Archives: অর্থনীতি
ঢাকা ওয়াসার এক প্রকল্পের ব্যয় ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়ে বাড়ল ২,৮২৬ কোটি টাকা
মোঃ কবির হোসেন: ঢাকা ওয়াসার ‘ঢাকা এনভায়রনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই’ প্রকল্পের ব্যয় ৩৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ৮২৬ কোটি ৫৫ লাখ টাকা বাড়ানো হয়েছে। ফলে প্রকল্পের মোট ব্যয় এখন ১০ হাজার ৯৭৩ কোটি ৫৪ লাখ টাকা। রোববার প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এই প্রস্তাব অনুমোদিত হয়। একই সঙ্গে প্রকল্পের মেয়াদ ২০২৭ ... Read More »
কেন্দ্রীয় ব্যাংকের নীতি সুদহার অপরিবর্তিত রেখে মুদ্রানীতি ঘোষণা
মোঃ কবির হোসেন: বাংলাদেশ ব্যাংক ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধের জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে, যেখানে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও আর্থিক স্থিতিশীলতা বজায় রাখতে নীতিগত সুদের হার ১০ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই ২০২৫) বিকেল ৩টায় ঢাকায় বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে এই মুদ্রানীতি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে গভর্নর ড. আহসান এইচ মনসুর, ডেপুটি গভর্নর ও নির্বাহী পরিচালকরা উপস্থিত ছিলেন। মূল্যস্ফীতির ... Read More »
তেলের দাম বিশ্ববাজারে বাড়লেও দেশে মূল্য বাড়ানোর চিন্তা নেই: অর্থ উপদেষ্টা
ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। তবে দেশে এখনই তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এ কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, ‘ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা বেড়েছে। তবে দেশের অভ্যন্তরীণ বাজারে দাম বাড়ানোর বিষয়ে সরকার এখনই কোনো সিদ্ধান্ত নিচ্ছে না।’ তিনি ... Read More »
কমলো দাম এলপিজি ও অটোগ্যাসের
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়ম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমে ১ হাজার ৪৩১ টাকা থেকে ১ হাজার ৪০৩ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার(২ জুন) সন্ধ্যা থেকেই এই নতুন মূল্য কার্যকর হবে। পাশাপাশি, কমেছে অটোগ্যাসের দামও। প্রতি লিটার অটোগ্যাসের মূল্য ১ টাকা ২৭ ... Read More »
প্রস্তাবিত বাজেটে যেসব পণ্যের দাম বাড়ছে
২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সোমবার (২ জুন) বিকেলে ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট ঘোষণা শুরু করেন তিনি। যেখানে বাজেটে বিভিন্ন পণ্য ও সেবার ওপর বিদ্যমান শুল্ক ও করহারে পরিবর্তন আনার প্রস্তাব করা হয়, যার ফলে কিছু পণ্যের দাম বাড়তে পারে। অর্থ উপদেষ্টার বাজেট বক্তব্য অনুযায়ী, যেসব পণ্যের দাম ... Read More »
মে মাসে ২৯৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছে
ঈদের আগের মে মাসে ২৯৭ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। এ নিয়ে চলতি অর্থবছরের মে পর্যন্ত গত ১১ মাসে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীরা ২ হাজার ৭৫১ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। মে মাসের রেমিট্যান্স আগের বছরের একই মাসের তুলনায় প্রায় ৩২ শতাংশ বেশি। আর একক মাস হিসেবে এযাবৎকালের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। এখন পর্যন্ত কোনো এক মাসে সর্বোচ্চ ৩৩০ কোটি ডলার রেমিট্যান্স এসেছে গত ... Read More »
টানা দরপতনে বিনিয়োগকারীদের হতাশা বাড়ছে
দেশের শেয়ার বাজারে টানা দরপতন নিয়ে হতাশা বাড়ছে বিনিয়োগকারীদের। ভালো, মন্দ সব ধরনের শেয়াররেরই ব্যাপক দরপতনে বিনিয়োগকারীদের পীঠ দেওয়ালে ঠেকে গেছে। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) পাঁচ কার্যদিবসেই সূচক কমেছে। এর আগের সপ্তাহেও একই চিত্র। ঢালাও এ দরপতনে গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন কমেছে ৭ হাজার কোটি টাকার বেশি। টানা এ দরপতন প্রসঙ্গে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড ... Read More »
১৯ দিনে ২১ হাজার কোটি টাকা রেমিট্যান্স এলো
চলতি এপ্রিল মাসের ১৯ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৭১ কোটি ৮৭ লাখ ডলার রেমিট্যান্স। ডলারপ্রতি ১২২ টাকা ধরে যার পরিমাণ ২০ হাজার ৯৬৮ কোটি ১৪ লাখ টাকা। আজ রবিবার (২০ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রবাসীরা বেসরকারি ব্যাংকের মাধ্যমে ৯৮ কোটি ৫৪ লাখ ২০ হাজার ডলার, রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে ৬৩ কোটি ৯৭ লাখ ডলার, ... Read More »
বিদেশি বিনিয়োগ আসবে কবে থেকে, জানালেন নাহিয়ান রহমান
বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এ কী পরিমাণ বিদেশি বিনিয়োগের আশ্বাস পাওয়া গেছে, তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের হেড অব বিজনেস নাহিয়ান রহমান। আগামী সংবাদ সম্মেলনে বিষয়টি তুলে ধরা হবে বলে জানিয়েছেন তিনি। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২৫-এর শেষ দিনে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন বিডার নির্বাহী সদস্য শাহ মোহাম্মদ মাহবুব, ... Read More »
Welcome To B News Just another WordPress site