Thursday , 14 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » বিনোদন (page 30)

Category Archives: বিনোদন

ইন্সপেক্টর মুক্তি পাচ্ছে কাল

বাংলাদেশের নায়িকা ফারিয়া ও কলকাতার নায়ক জিৎ অভিনীত ইন্সপেক্টর নটি কে ছবিটি মুক্তি পাবে আগামীকাল শুক্রবার। ঢাকাসহ দেশের ৮১ প্রেক্ষাগৃহে দেখা যাবে ছবিটি। বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির আমদানিকারক প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আবুদল আজিজ। অশোকপতি পরিচালিত এ ছবিতে জিৎ ও ফারিয়া ছাড়া ছবিতে আরও অভিনয় করেছেন চম্পা, শহিদুল আলম সাচ্চু, চিকন আলী অনির্বাণ ভট্টাচার্য (কলকাতা) প্রমুখ। ছবিতে গান লিখেছেন প্রিয় ... Read More »

ক্রিস্টাল অ্যাওয়ার্ড পেলেন শাহরুখ

শাহরুখ খান। এখন আর শুধু ভারতের নন, গ্লোবাল আইকন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে তাঁর সুনাম। গতকাল সোমবার তারই স্বীকৃতিস্বরূপ তাঁকে ২৪তম ক্রিস্টাল অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে। সুইজারল্যান্ডের দাভোসে এই সম্মাননা অনুষ্ঠানটি আয়োজিত হয়। শাহরুখ খানের সাথে আরো সম্মানিত হন ব্রিটিশ সংগীতশিল্পী এলটন জন এবং অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্লানচেট। ভারতে নারী ও শিশুদের অধিকার আদায়ের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শাহরুখ খানকে এই ... Read More »

পঞ্চকন্যার ‘কন্যা উৎসব’

ঝালকাঠিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কন্যা উৎসব। ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় চত্বরে আগামী শুক্রবার দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হবে। এতে অংশ নিতে দেশ-বিদেশের বিভিন্ন স্থানে থাকা ঝালকাঠির আট হাজার নারী নিবন্ধন করেছে। কন্যা উৎসব ঘিরে নানা আয়োজন চলছে। শহরের গুণী পাঁচ কন্যা এই অনুষ্ঠানের স্বপ্নদ্রষ্টা। উৎসব সফল করতে পঞ্চকন্যার সঙ্গে যোগ দিয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। কন্যা উৎসব উদ্‌যাপন কমিটির সদস্যরা ... Read More »

চীনে অভিষেক ঘটছে সালমানের

আগামী ২ মার্চ চীনে মুক্তি পেতে যাচ্ছে সালমান খানের ব্লকবাস্টার মুভি ‘বজরঙ্গি ভাইজান’। প্রায় আট হাজারের বেশি হলে মুক্তি পেতে যাচ্ছে তিন বছর আগে ভারতে মুক্তি পাওয়া এই সুপারহিট ছবিটি। চীনা ভাষায় ডাবিং করা এই ছবিটির চাইনিজ ভাষায় লেখা অফিসিয়াল পোস্টারও অবমুক্ত করা হয়েছে। চলচ্চিত্র সমালোচক তরন আদর্শ এক ট্যুইট বার্তায় লেখেন, ‘চীনে সালমান খানের অভিষেক হতে যাচ্ছে…..চীনের ই স্টারস ... Read More »

জ্যামে ফটো এডিটের কাজ করেন শাহরুখ

বিশ্বের ব্যস্ত শহরগুলোতে সাধারণ দৃশ্যট্র্যাফিক জ্যাম। এতে হরহামেশাই আটকা পড়েন সাধারণ জনগণ থেকে নামিদামি তারকারা। ব্যতিক্রম নন বলিউড কিং শাহরুখ খানও। প্রায়ই তাকে জ্যামে পড়তে হয়। তবে জ্যামে পড়ে মুখ ভার করে বসে থাকেন না তিনি। জ্যামে পড়ার সেলফি পোস্ট করে এক টুইটবার্তায় কিং খান লিখেছেন- ‘যখন জ্যামে পড়ে বসে থাকি, তখন আমি ফটো এডিটর হয়ে যাই।’ মঙ্গলবার জ্যামে পড়ে ... Read More »

হৃত্বিক রোশনের স্ত্রী হচ্ছেন টেলিতারকা ম্রুনাল!

হৃত্বিক রোশনের জীবনে আসছেন নতুন অতিথি। ‘কুমকুম ভাগ্য’খ্যাত অভিনেত্রী ম্রুনাল ঠাকুরের সঙ্গে গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন তিনি। বেশ কিছু দিন ধরেই বলিপাড়ায় চলছিল এ নিয়ে গুঞ্জন। তবে আসলে বাস্তবে নয়, রুপালি পর্দায় হৃত্বিকের বিপরীতে দেখা যাবে টেলিতারকা ম্রুনালকে। সম্প্রতি বিষয়টি নিয়ে নিজেই মুখ খোলেন ওই টেলিঅভিনেত্রী। জানান শিগগিরই বড়পর্দায় দেখা যাবে তাকে। সব কিছু ঠিক থাকলে ‘সুপার ৩০’ নামে সিনেমায় হৃত্বিক ... Read More »

নাসরিনকে কাঁদিয়েছেন মৌসুমী-শাবনূর-পূর্ণিমা!

সেন্স অফ হিউমার নামের একটি অনুষ্ঠানে বড় নায়িকাদের নায়িকাদের নিয়ে মুখ খুলেছেন আলোচিত অভিনেত্রী নাসরিন। ক্যারিয়ারে প্রাপ্তি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, অনেক কিছুই পেয়েছি। আবার অনেক কিছু পাইনি। তার জন্য বড় নায়িকারা দায়ী। সঞ্চালক শাহরিয়ার নাজিম জয় সেসব নায়িকার নাম জানতে চাইলে নাসরিন বলেন, মৌসুমী আপা, শাবনূর। ছবিতে আমি থাকলে আমার ক্লোজ আপটা (সাবজেক্টের খুব কাছ থেকে নেয়া ... Read More »

শাকিবের ওপর ভরসায় ১০০ কোটি টাকা বিনিয়োগ!

শাকিব খানের ওপর ভরসা করে এবার বাংলাদেশে প্রবেশ করছে ভারতের প্রভাবশালী প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)। বাংলাদেশের চলচ্চিত্রশিল্পে মন্দা অবস্থাতেও শাকিবের ছবির দর্শকের অভাব হয় না। সেটা প্রযোজনা প্রতিষ্ঠানটিও জানে। ইতোমধ্যে তারা বাংলাদেশে পা রাখার সিদ্ধান্ত নিয়েছে। এরই প্রাথমিক প্রস্তুতি হিসেবে প্রথমে তারা শাকিব খানকে নিয়ে ছবিও তৈরি করেছে। এখনো সেই ছবির নাম প্রকাশ করে নি সংস্থাটি। এসভিএফ-এর অফিশিয়াল ... Read More »

জ্যাকুলিনের অন্দরমহলে এলো নতুন অতিথি!

বলিউডের লাস্যময়ী জ্যাকুলিনের জীবনে বোধহয় একঘেয়েমি আসে না। অন্ত তার বাড়িতে গেলে তাই মনে হবে। তার ভুবনভোলানো হাসি আর চটপটে চালচলন দেখলে এমনিতে তাই মনে হয়। আর মুম্বাই অ্যাপার্টমেন্টে যারা গেছেন, তারাই বলতে পারেন, ওটার মধ্যে ছোট্ট এক প্যারিস সাজিয়েছেন তিনি। সাজানো-গোছানো আর ফ্যাশনেবল এক বসতঘর তার। বাহুল্যবর্জিত। আবার বিলাসীতার চাকচিক্য তেমন চোখে পড়ে না। বোঝা যায়, একাকী সময় উপভোগের ... Read More »

বিদ্যা হবেন ইন্দিরা গান্ধী

ভারতের প্রথম ও একমাত্র নারী প্রধানমন্ত্রী ইন্দরা গান্ধীর চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন বলিউড তারকা বিদ্যা বালান।আর সেজন্য সাগরিকা ঘোষের লেখা ‘ইন্দিরা: ইন্ডিয়া’স মোস্ট পাওয়ারফুর প্রাইমমিনিস্টার’ বইয়ের চরিত্রের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিয়েছেন বিদ্যা। ইন্দিরা চিরত্রে অভিনয় করার ইচ্ছে বিদ্যার বহুদিনের। এবার সেই ইচ্ছা পূরণ হতে যাচ্ছে তার। ‘ডার্টি পিকচার’ খ্যাত তারকা বিদ্যা বলান বলেন, সাগরিকা ঘোষের ‘ইন্দ্রিরা’তে অভিনয়ের সুযোগ পাওয়ায় আমি খুব খুশি। ... Read More »

Scroll To Top