Tuesday , 19 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » Author Archives: bnews24 (page 86)

Author Archives: bnews24

খালেদা জিয়া স্বেচ্ছায় বেসরকারি হাসপাতালে গেছেন, এর দায় সরকারের নয় : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপিনেত্রী বেগম খালেদা জিয়া স্বেচ্ছায় বেসরকারি হাসপাতালে গেছেন, সেখানে চিকিৎসা সেবার বিষয়ে দায় সরকারের নয়। ‘সম্প্রতি ইউনাইটেড হাসপাতালে বেগম জিয়ার চিকিৎসা নিয়ে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সরকারের ওপর বিষোদগার’ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনার্য প্রকাশনী প্রকাশিত ড. সুবল রোজারিও ... Read More »

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির ১৯ নির্দেশনা

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৩০ জুন। তারই পরিপ্রেক্ষিতে পরীক্ষার্থীদের নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে ঢাকা শহরের রাস্তায় কাজ করবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কুইক রেসপন্স টিম। এ উপলক্ষে পরীক্ষার্থীদের জন্য ১৯ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে এইচএসসি পরীক্ষা-২০২৪ উপলক্ষে সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর ... Read More »

উচ্ছেদ হলো সাদিক অ্যাগ্রোর অবৈধ স্থাপনা, মালামাল নিলামে বিক্রি

ছাগলকাণ্ডে সমালোচিত রাজধানীর ছাদিক অ্যাগ্রো ফার্মের দখল করা অবৈধ অংশ ভেঙে দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ফার্মের বিদ্যুৎ সংযোগ এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে নিলামে বিক্রি করা হয়েছে মালামাল। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে মোহাম্মদপুরের সাতমসজিদ হাউজিং ও নবীনগর হাউজিংয়ে অবস্থিত এই এগ্রোর দুই স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫ ... Read More »

কানাডার ইতিহাস গড়ার আনন্দ

পেরুকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার ইতিহাসে প্রথম জয় পেয়েছে কানাডা। সেই সঙ্গে পেরুর বিপক্ষে ২৪ বছর পর জয়ের স্বাদ পেল জেসি মার্শের দল। আর তাতেই ইতিহাস গড়ার আনন্দে মেতেছে তারা। এই জয়ে নক আউটের সম্ভাবনাও বাঁচিয়ে রাখল কানাডা। গত মাসেই কানাডার দায়িত্ব নেন মার্শ। এরপর শুরুর তিন ম্যাচে জয় তো পায়ইনি, গোলও করতে পারেনি। নেদারল্যান্ডসের কাছে ৪-০ গোলে হার, ... Read More »

জালসহ জীবিত রাসেলস্ ভাইপার নিয়ে উপজেলা পরিষদে জেলে

ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের পদ্মা নদীতে জেলের জালে আটকা পড়েছে রাসেলস্ ভাইপার সাপ। বুধবার (২৬ জুন) সকাল ১১ টার দিকে আটকা পড়া বড় আকৃতির জীবিত সাপটি  নিয়ে দোহারে উপজেলা পরিষদে আসেন জেলে। জানা যায়, উপজেলা নির্বাহী অফিসার মো. জাকির হোসেন সাপটি না মারার জন্য জেলেকে ধন্যবাদ জানান। তিনি খবর দেন স্নেক রেসকিউ টিমকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ায় ... Read More »

দেশে দুর্নীতি নেই, এমন দাবি তো করছি না: ওবায়দুল কাদের

দুর্নীতি দমন কমিশনের (দুদক) যেকোনো তদন্ত কাজে সরকার হস্তক্ষেপ করবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, সারা বিশ্বেই দুর্নীতি আছে। বাংলাদেশেও দুর্নীতি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দুর্নীতি শুধু আমলারা করে রাজনীতিবিদরা করে না, সেটা নয়। দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রীর অবস্থান জিরো টলারেন্স। তিনি এক্ষেত্রে অটল। দুর্নীতি যেই করুক এক্ষেত্রে সরকার ... Read More »

উন্নত দেশগুলো থেকে সমরাস্ত্র ক্রয় চলমান রয়েছে: প্রধানমন্ত্রী

দেশের সশস্ত্র বাহিনীর উন্নয়নে রাশিয়া, চীন, তুরস্ক, ভারতসহ সমরাস্ত্র শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে সমরাস্ত্র ক্রয় চলমান রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, এ কার্যক্রম ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বুধবার (২৬ জুন) জাতীয় সংসদ অধিবেশনে আওয়ামী লীগের সদস্য হাবিবুর রহমানের এক লিখিত প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা জানান।   প্রধানমন্ত্রী বলেন, বাহিনীগুলোর ... Read More »

সৌদিতে হজযাত্রী নিহতের সংখ্যা ছাড়িয়েছে ১৩০০

চলতি বছর পবিত্র হজ পালনে গিয়ে সৌদি আরবে অন্তত ১৩০১ জন হজযাত্রী মারা গেছেন। মৃতদের মধ্যে বেশিরভাগ ছিলেন অননুমোদিত হজযাত্রী। তীব্র গরমে দীর্ঘ পথ হেঁটে পাড়ি দেয়ায় তারা মারা যান। এবার পুরো হজ মৌসুম জুড়েই তীব্র তাপপ্রবাহ ছিল মক্কায়। প্রায় দিনই তাপমাত্রা ছিলে ৪৫ থেকে ৪৭ ডিগ্রি সেলসিয়াস। এজন্য বেশিরভাগ হাজির মৃত্যু হয়েছে হিটস্ট্রোকসহ গরমজনিত অসুস্থতায়।   রোববার (২৩ জুন) ... Read More »

প্রধানমন্ত্রী জুলাইয়ে চীন সফরে যাচ্ছেন

চারদিনের সফরে জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। ৮ থেকে ১১ জুলাই পর্যন্ত হবে প্রধানমন্ত্রীর চীন সফর। সোমবার (২৪ জুন) রাজধানীর একটি হোটেলে সফররত চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়ানছাওয়ের সঙ্গে বৈঠকের পর এসব কথা জানান পররাষ্ট্রমন্ত্রী।   পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী ৮-১১ জুলাইয়ের মধ্যে প্রধানমন্ত্রীর চীন সফরের সম্ভাবনা ... Read More »

প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল পেল বাগমারা ঝিকরা ইউনিয়নের ৬৮৯ টি পরিবার

বাগমারা প্রতিনিধিঃ ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ১০ কেজি (ভিজিএফ) চাল পেয়ে খুশি রাজশাহী জেলার বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নের ছয়শত উননব্বই  দরিদ্র,অসহায় পরিবার।পরিবার গুলোর মধ্যে সুন্দর ও সুষ্ঠ পরিবেশে ১০ কেজি করে চাল বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন ২০২৪ ) সকাল ১০ টায় ভিজিএফ কর্মসূচির আওতায় ঝিকরা ইউনিয়ন পরিষদ চত্বরে চাল বিতরণের উদ্বোধন করেন ঝিকরা  ইউনিয়ন পরিষদের ... Read More »

Scroll To Top