শুক্রবার দেশটির রাজধানী ইয়াউন্ডে ও অর্থনৈতিক কেন্দ্রস্থল দোয়ালা শহরের মধ্যে যাতায়াত করার সময় ইসেকা শহরের কাছে ট্রেনটি লাইনচ্যুত হয়ে বগিগুলো উল্টে যায়। এতে বহু যাত্রী হতাহত হয়েছেন।ক্যামেরুনের পরিবহনমন্ত্রী এডগার্ড অ্যালাইন মেবি জানিয়েছেন, এ দুর্ঘটনায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৫৭৫ জন। নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি আশঙ্কা করছেন। দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনও নিশ্চিত করে ... Read More »
Author Archives: bnews24
‘তৃণমূল নেতা-কর্মীদের আত্মত্যাগই আওয়ামী লীগ
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘তৃণমূল নেতা-কর্মীদের আত্মত্যাগই আওয়ামী লীগকে ধরে রেখেছে। তারাই দলের প্রাণ। ‘আজ শনিবার দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে দলের ২০তম জাতীয় সম্মেলনে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি। বক্তব্যের শুরুতে উপস্থিত কাউন্সিলর, ডেলিগেট, দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথিদের অভিবাদন জানিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহতদের স্মরণ করেন শেখ হাসিনা।প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ ... Read More »
আগুনে ঘি ঢালতে চান না অভিনেত্রী – কালকি কোয়েচলিন
বলিউডে পাকিস্তানিদের অভিনয় করা নিয়ে মন্তব্য করে আগুনে ঘি ঢালতে চান না অভিনেত্রী কালকি কোয়েচলিন। তিনি বলেছেন, আমি আগুনে ঘি ঢালতে চাই না। বেশ কিছুদিন ধরেই এটা নিয়ে আলোচনা হচ্ছে।কালকি বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, আমরা একটি আন্তর্জাতিক জগতে বাস করছি এবং সারা বিশ্বজুড়েই ভারতীয়রা বাস করছেন। আমরা যদি সব ভারতীয় প্রবাসীকে দেশে চলে আসতে বলি তাহলে তাদের আমরা থাকার ... Read More »
৩৫ বছরের পর বেশি বয়সে সর্বাধিক টেস্ট সেঞ্চুরির (১৩) কীর্তি গড়েছেন ইউনিস খান
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিন শেষে শক্ত অবস্থানেই রয়েছে পাকিস্তান। ৪ উইকেটে ৩০৪ রানে দিন শেষ করেছে মিসবাহ উল হকের দল। যেখানে সেঞ্চুরি করেছেন এই টেস্টে ফেরা ইউনিস খান।বয়স যে মাত্র একটা সংখ্যা সেটা এই টেস্টে আবারও প্রমাণ করেছেন ‘বুড়ো’ ইউনিস। ৩৫ বছরের পর বেশি বয়সে সর্বাধিক টেস্ট সেঞ্চুরির (১৩) কীর্তি গড়েছেন তিনি। বিদায় নেন ১২৭ রানে। যদিও ... Read More »
আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ কার্ড
আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে আমন্ত্রণপত্র পৌঁছে আওয়ামী লীগের প্রতিনিধিরা।আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক মৃণাল কান্তি দাসের নেতৃত্বে কাউন্সিলের আমন্ত্রণপত্র নিয়ে বিএনপির কার্যালয়ে যান পাঁচ সদস্যের প্রতিনিধি দল।এ সময় বিএনপি নেতারা তাদের স্বাগত জানিয়ে দলের ... Read More »
পরস্পরকে ‘নোংরা’ আক্রমণ করেছেন হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প
যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনী বিতর্কের চূড়ান্ত পর্বেও পরস্পরকে ‘নোংরা’ আক্রমণ করেছেন হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প।বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল ৭টায় নেভেদা অঙ্গরাজ্যের লাস ভেগাসের নেভেদা বিশ্ববিদ্যালয়ে এ বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কে সঞ্চালকের ভূমিকা পালন করেন ফক্স নিউজ চ্যানেলের ক্রিস ওয়ালেস।বিতর্কে ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটন ও রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প নিজেদের নীতিগত অবস্থান তুলে ধরেন। বিভিন্ন নীতিগত বিষয় নিয়ে দুই ... Read More »
চা-ওয়ালা থেকে মডেল আরশাদ খান
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সুদর্শন এক চা-ওয়ালাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছিল। শুধু পাকিস্তানেই নয়, এমনকি বৈরী প্রতিবেশী ভারতেও। সেই চা বিক্রেতা আরশাদ খানকে একটি পাকিস্তানি কোম্পানি তাদের পোশাকের মডেল করেছে।নীল রঙা চোখের এই যুবক চা বানাতে বানাতে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে – এই রকম একটি ছবি কোনো একজন ক্রেতা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার পর সেটি ভাইরাল হয়ে যায়। রাতারাতি তারকা ... Read More »
১৭ মিনিটে প্রথমবার জাল খুঁজে পাওয়া মেসি ৬১ ও ৬৯ মিনিটে আরও দুই গোল করে পূরণ করেন হ্যাটট্রিক।
ম্যানচেস্টার সিটিকে সামনে পেলে লিওনেল মেসি যেন ভয়ঙ্কর হয়ে উঠেন আরও। পেপ গার্দিওলা দলটির কোচ হয়ে এবার এসেছিলেন বলে সম্ভবত ভালো করার আরও তাড়না ছিল তার মধ্যে। দুইয়ের যোগ ফল-ইংলিশ ক্লাবটি ভাসলো গোল বন্যায়। চ্যাম্পিয়নস লিগের এবারের সাক্ষাতে যে হ্যাটট্রিকও পূরণ করলেন আর্জেন্টাইন খুদে জাদুকর, তাতে ন্যু ক্যাম্পে আক্ষরিক অর্থেই বিধ্বস্ত হলো ম্যানসিটি। বার্সেলোনার জয়টা যে মাত্র ৪-০ এই ম্যাচের ... Read More »
পাঁচ টাকার লবণ বিক্রি করা হচ্ছে কেজিপ্রতি ৩৫ থেকে ৩৮ টাকা
দাম কমাতে লবণ আমদানির অনুমতি দেওয়া হলেও তার সুফল পাচ্ছে না সাধারণ ক্রেতারা। ভারত থেকে আমদানি করা অপরিশোধিত লবণ আমদানিতে কেজিপ্রতি খরচ পড়েছে পাঁচ টাকার কম। কিন্তু সেই লবণই পরিশোধন করে বাজারে বিক্রি করা হচ্ছে কেজিপ্রতি ৩৫ থেকে ৩৮ টাকা দরে। যদিও সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আমদানি করা লবণের দাম পরিশোধনের পর কোনোভাবেই কেজিপ্রতি ২৫ থেকে ২৬ টাকার বেশি হওয়া উচিত ... Read More »
সাড়ে তিন মণ ইলিশ জব্দ ও জেলেদের আটক
ফরিদপুরের পদ্মা নদীতে পৃথক ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ইলিশ মাছ শিকারের সময় নয় জেলেকে আটক করা হয়েছে। এসময় সাড়ে তিন মণ ইলিশ ও ১২ লক্ষাধিক টাকার জাল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে মোবাইল কোর্টে আটক জেলেদের প্রত্যেককে ১০ দিন করে বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়। ফরিদপুরের জেলা প্রশাসনের নিবার্হী ম্যাজিস্ট্রেট সুমন চন্দ্র দাশ জানান, রাত ১২টা থেকে বৃহস্পতিবার ... Read More »
Welcome To B News Just another WordPress site