Tuesday , 19 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » Author Archives: bnews24 (page 819)

Author Archives: bnews24

সুরমা নদীর ভাঙনে তলিয়ে যাচ্ছে ছাতক-দোয়ারাবাজার সড়ক

ছাতক (সুনামগঞ্জ): ছাতক-দোয়ারাবাজার সড়কের লক্ষ্মীবাউর এলাকায় সুরমা নদীর ভয়াবহ ভাঙনে তলিয়ে যাচ্ছে পাকা সড়কটি। বালুর বস্তা দিয়ে সড়কটি টিকিয়ে রাখার ব্যর্থ প্রচেষ্টা চলছে সুরমা নদীর ভয়াবহ ভাঙনের কবলে পড়ে তলিয়ে যাচ্ছে সড়কও জনপথ বিভাগের ছাতক-দোয়ারাবাজার সড়ক। অব্যাহত ভাঙনের কবলে পড়ে ইতোমধ্যেই নদী গর্ভে বিলীন হয়ে গেছে একাধিক হাট-বাজার, গ্রাম, মসজিদ, শিক্ষা প্রতিষ্টানসহ অসংখ্য বাড়ী-ঘর। ফলে যে কোন সময় ছাতক উপজেলার ... Read More »

কী পেলাম এ হিসেব না করে দেশকে কী দিতে পারলাম এ হিসেব করতে হবে

ছাত্রলীগ নেতাদের উদ্দেশে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ছাত্রলীগের নেতা-কর্মীদের কর্তব্যবোধ থাকতে হবে। কী পেলাম এ হিসেব না করে দেশকে কী দিতে পারলাম, সে হিসেব করতে হবে। ছাত্র হিসেবে তোমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে, লেখাপড়া করা।বুধবার গণভবনে ছাত্রলীগ নেতারা দেখা করতে গেলে এ কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, তোমাদের লেখাপড়া শিখতে হবে। মানুষের মতো মানুষ হতে হবে। ... Read More »

দিনাজপুরে ধর্ষণের শিকার শিশুটির প্রজনন অঙ্গের ক্ষত হাড় পর্যন্ত পৌঁছেছে

দিনাজপুরে ধর্ষণের শিকার শিশুটির প্রজনন অঙ্গের ক্ষত হাড় পর্যন্ত পৌঁছেছে। এতে ওই অঙ্গে সংক্রমণ দেখা দিয়েছে। তাই এই সংক্রমণ নিয়ন্ত্রণই এখন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন চিকিৎসকেরা।আজ বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এর আগে চেতনানাশক দিয়ে শিশুটিকে অজ্ঞান করে নেওয়া হয়। হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান আশরাফ-উল হক এসব তথ্য জানান।আশরাফ-উল হক বলেন, ধারালো ... Read More »

‘সময় কাটুক গানে গানে’ সংগীতানুষ্ঠানে সরাসরি গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী

‘সময় কাটুক গানে গানে’ সংগীতানুষ্ঠানে সরাসরি গাইবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী।জনপ্রিয় শিল্পীদের নিয়ে সাজানো বৈশাখী টেলিভিশনের সাপ্তাহিক এই অনুষ্ঠানের এবারের পর্বে ডলি সায়ন্তনী তার জনপ্রিয় সব গানগুলো পরিবেশন করবেন। শুক্রবার রাত ১১টায় সরাসরি সম্প্রচারিত এই সঙ্গীতায়োজন।দর্শক টেলিফোনে সরাসরি অনুষ্ঠানে অংশ নিতে পারবেন। এছাড়াও এসএমএস এর মাধ্যমে গানের অনুরোধ বা মতামত জানানোর সুযোগ রয়েছে ‘সময় কাটুক গানে গানে’ অনুষ্ঠানে। গানসহ তার ... Read More »

সজীব ওয়াজেদ জয় দলের ভবিষ্যৎ নেতা

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সজীব ওয়াজেদ জয়কে ঘিরে তাঁদের স্বপ্ন আছে। আশা আছে। তিনি দলের ভবিষ্যৎ নেতা। সময়মতো তিনি দলের কমিটিতে আসতে পারবেন। তবে এ ব্যাপারে তাঁর আগ্রহেরও একটি বিষয় আছে। তাঁকে জোর করে পদ দেওয়া যায় না। ভবিষ্যতে তিনি সম্মত হলে তাঁকে পদ দেওয়া হবে।আজ বুধবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের নবনির্বাচিত সম্পাদকমণ্ডলীর ... Read More »

যুক্তরাষ্ট্রের সিয়াটল সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসবে সেরা সিনেমার পুরষ্কার পেল আয়নাবাজি

 সম্প্রতি আয়নাবাজি’র পক্ষে এ পুরষ্কার গ্রহণ করেন সিনমোর প্রযোজক জিয়াউদ্দিন  আদিল।চলচ্চিত্রটি ১৪ অক্টোবর সন্ধ্যায় সিয়াটল আর্ট মিউজিয়ামে উৎসবের উদ্বোধনী প্রদর্শনীতে দেখানো হয় অমিতাভ রেজা চৌধুরীর এই ছবিটি। সিয়াটলে আয়নাবাজির প্রদর্শনীতে সেদিন প্রধান অতিথি ছিলেন এই ছবির প্রধান অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী। ১১তম সিয়াটল সাউথ এশিয়ান চলচ্চিত্র উৎসব চলে ২২ অক্টোবর পর্যন্ত। দক্ষিণ এশিয়ার যেসব ছবি প্রদর্শিত হয়েছে সেসব দেশের সিনেমার সংশ্লিষ্ট ... Read More »

অপবাদ দেওয়ার প্রবণতা এক মানুষের সঙ্গে অপর মানুষের সুসম্পর্কে চিড় ধরায়

ইসলাম অপর মানুষ সম্পর্কে সুধারণা পোষণকে উৎসাহিত করেছে নিরুৎসাহিত করেছে কু-ধারণা পোষণ তথা অপবাদ দেওয়াকে। অপবাদ দেওয়ার প্রবণতা এক মানুষের সঙ্গে অপর মানুষের সুসম্পর্কে চিড় ধরায়। সামাজিক ও জাতীয় ঐক্যের জন্যও প্রতিবন্ধক সৃষ্টি করে এ ধরনের প্রবণতা। যে কারণে ইসলামে অপবাদ দেওয়ার প্রবণতাকে ধিক্কার দেওয়া হয়েছে। ইসলামী দৃষ্টিতে অপর মুসলমানকে অপবাদ দেওয়া কবিরা গুনাহ। মহান আল্লাহপাক বলেন, ‘যারা বিনা অপরাধে ... Read More »

দাফনের তিন মাস পর কবর থেকে তোলা হয়েছে বৃদ্ধা লাইলী বেগমের মরদেহ

টাঙ্গাইলের বাসাইলে দাফনের তিন মাস পর কবর থেকে তোলা হয়েছে বৃদ্ধা লাইলী বেগমের  মরদেহ। আদালতের নির্দেশে সোমবার দুপুরে উপজেলার ময়থা কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। কবর থেকে মরদেহ তোলার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান উপস্থিত ছিলেন।লাইলী বেগম উপজেলার ময়থা নয়া পাড়ার নওশের আলীর স্ত্রী।গত ৩০ জুলাই সকালে নিজ ঘরে লাইলী বেগমের মরদেহ পাওয়া ... Read More »

তিন তালাক নিয়ে সমালোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

ভারতে মুসলমানদের তিন তালাক নিয়ে সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরপ্রদেশে এক জনসভায় এই পদ্ধতির সমালোচনা করেন তিনি। ভারতের সরকার সুপ্রিম কোর্টেও তিন তালাকের বিরোধিতা করেছে এবং তিন তালাক নিয়ে একটি জনমত যাচাইয়ের প্রক্রিয়া শুরু করেছে দেশটির আইন কমিশন। তবে ভারতে মুসলিমদের শক্তিশালী সংগঠন অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড এক্ষেত্রে সরকারি হস্তক্ষেপের বিরোধিতা করছে। খবর বিবিসির।কিন্তু তিন তালাকের প্রশ্নে ... Read More »

চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করেছে পুলিশ – আটক ২

মোহাম্মাদ নাদিম হোসেন – চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শংকরবাটী বটতলাহাট এলাকার একটি বাড়ীতে অভিযান চালিয়ে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করেছে নবাবগঞ্জ সদর থানা পুলিশ। এ সময় ২২টি বিদেশী পিস্তল, ৪৫টি ম্যাগজিন ও ১৩৬ রাউন্ড পিস্তলের গুলিও উদ্ধার করা হয়। তাছাড়া অভিযানে পাশেই বসবাসকারী বাড়ীর মালিক শাহীনের সৎ মা রোকেয়া বেগম (৪৬) ও তাঁর চাচাত ভাই আবদুল হকের ছেলে শাকিল (২৫) নামে ... Read More »

Scroll To Top