Wednesday , 20 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » Author Archives: bnews24 (page 615)

Author Archives: bnews24

খালেদা জিয়াকে ২৫ মার্চ আদালতে হাজির হতে নির্দেশ

বড়পুকুরিয়া কয়লাখনি সংক্রান্ত দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৫ মার্চ দিন ধার্য করেছেন আদালত। পাশাপাশি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১১ আসামিকে ২৫ মার্চ আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বিচারক। আজ রবিবার রাজধানীর বকশীবাজারে বিশেষ জজ আদালত-২-এ খালেদা জিয়াসহ অন্য আসামিদের সময়ের আবেদন মঞ্জুর করে এ দিন ধার্য করেন। আজ এ দিন মামলার ... Read More »

চট্টগ্রামে প্রশ্ন ফাঁস চক্রে জড়িত এসএসসি পরীক্ষার্থী আটক

চট্টগ্রামের বায়জিদ থানা এলাকা থেকে ‘প্রশ্নপত্র ফাঁস চক্রের’ সাথে সক্রিয় এক এসএসসি পরীক্ষার্থীকে আটক করেছে র‌্যাব। তার নাম আদিল। আদিল ফেসবুকে বিভিন্ন গ্রুপের মাধ্যমে প্রশ্ন ফাঁসে জড়িত ছিল। সে ২০০-৩০০ টাকায় প্রশ্ন বিক্রি করত। আজ রবিবার সকালে নগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। সে নগরীর হলি চাইল্ড স্কুলের এবারের এসএসসি পরীক্ষার্থী। র‌্যাব-৭ এর মিডিয়া ডিরেক্টর মিমতানুর ... Read More »

ফ্লোরিডায় ১৭ হত্যাকাণ্ডের কাছেই জমজমাট অস্ত্র প্রদর্শনী

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যে কয়েকদিন আগেই নিকোলাস ক্রুজ নামে এক বহিষ্কৃত স্কুলছাত্র গুলি করে খুন করে ১৭ জনকে। এর পেছনে নানা কারণ থাকলেও প্রশ্ন উঠেছে স্কুলছাত্রের হাতে যাওয়া অস্ত্রগুলো নিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রে যে কেউ চাইলেই ইচ্ছেমতো অস্ত্র সংগ্রহ করতে পারে। দেশটিতে অস্ত্রের সহজলভ্যতা পাল্টানোর কোনো লক্ষণ নেই। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরেই অস্ত্র নিয়ন্ত্রণের জন্য আইন করার দাবি করছেন অনেকেই। ... Read More »

২৬ এপিসোডে ৭৮ কোটি নিচ্ছেন সালমান!

তাহলে প্রতি এপিসোডে তিন কোটি। হ্যাঁ, যদি অ্যাঙ্কর বা হোস্ট হন সালমান খান, তবে এটা খুব একটা বড় দর নয়। শোনা যাচ্ছে, গেম শো ‘দশ কা দম’-এর প্রতি এপিসোডের জন্য এমনই দর হাঁকিয়েছেন এই বলিউড সুপারস্টার। তবে, দর হাঁকিয়েছেন না বলে বলা যায়, এমনই সম্মানি দিতে রাজি হয়েছে গেম শোটির প্রয়োজনা প্রতিষ্ঠান। টেলিভিশন গেম শো ‘দশ কা দম’-এর তৃতীয় সিজন ... Read More »

খালেদাকে কারাগারে রেখেই বিএনপি নির্বাচনে অংশ নিতে পারে : কাদের

খালেদা জিয়াকে কারাগারে রেখেই বিএনপি নির্বাচনে অংশ নিতে পারে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, খালেদা জিয়া কারাগারে থাকায় বিএনপি আরও বেশি শক্তিশালী হয়েছে বলে দাবি করছে তারা। তাহলে কিসের আলোচনা? বিএনপি নির্বাচনে আসবেই, আলোচনার প্রয়োজন নেই। খালেদা জিয়াকে কারাগারে রেখেই বিএনপি নির্বাচনে নির্বাচনে অংশ নিতে পারে। আজ শনিবার দুপুরে নিজ জেলা ফেনী সার্কিট হাউজে ... Read More »

বাংলাদেশ-কসোভো কূটনৈতিক সম্পর্ক স্থাপন

ইউরোপের দেশ কসোভোর সাথে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে বাংলাদেশ। আজ কসোভোর স্বাধীনতার ১০ বছর পূর্তিকে সামনে রেখে বাংলাদেশ দেশটির সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের আনুষ্ঠানিকতা সম্পন্নের উদ্যোগ নিল। গত বছর ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ কসোভোকে সরকারিভাবে স্বীকৃতি দেয়। বাংলাদেশ ও কসোভোর মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন বিষয়ে যৌথ বিবৃতি সাক্ষরিত হয়েছে। গতকাল নিউ ইয়র্কে বাংলাদেশ মিশনে জাতিসঙ্ঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ... Read More »

প্রধানমন্ত্রী আজ দেশে ফিরছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে যাত্রাবিরতির পর আজ শনিবার সন্ধ্যায় দেশে ফিরবেন। শেখ হাসিনা ইতালি ও ভ্যাটিকান সিটিতে ৪ দিনের সরকারি সফর শেষে বৃহস্পতিবার সকালে রোম থেকে আবুধাবী এসে পৌঁছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক মুখপাত্র শুক্রবার বাসসকে বলেন, ‘প্রধানমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ারওয়েজের একটি বিমান আবুধাবি সময় বেলা ১টা ৩৫ মিনিটে ঢাকার উদ্দেশে আবুধাবি আন্তর্জাতিক ... Read More »

খাগড়াছড়িতে গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে দীলিপ কুমার চাকমা ওরফে বিনয় চাকমা (৪২) নামে ইউপিডিএফ (প্রসীত) গ্রুপের এক কর্মী নিহত হয়েছে। নিহত বিনয় জেলার পানছড়ি উপজেলার মনিপুর গ্রামের সন্তোষ চাকমার ছেলে। শনিবার সকাল ৯টার দিকে জেলা সদরের হরিনাথ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার জন্য ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করছেন ইউপিডিএফ’র (প্রসীত) গ্রুপের খাগড়াছড়ি জেলা সংগঠক মাইকেল চাকমা। অপর দিকে, ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্য ... Read More »

আবার আলোচনায় এমসিকিউ পদ্ধতি

চালু হওয়ার ২৭ বছর আবার আলোচনায় এসেছে বহুনির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ পদ্ধতি। একসময় শিক্ষার মান ধস আনার জন্য এ পদ্ধতিকে দায়ী করেছেন অনেক। এবার প্রশ্নফাঁস রোধ করতে না পারার জন্য এ পদ্ধতিকে দায়ী করছেন কেউ কেউ। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো: সোহরাব হোসাইন গত বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের বলেছেন, বর্তমান পরীক্ষা পদ্ধতিতে প্রশ্নফাঁস ঠেকানো সম্ভব নয়। এমসিকিউ পদ্ধতি ... Read More »

চাপেও ঐক্য অটুট বিএনপিতে

সাংগঠনিক কার্যক্রমে বেগম খালেদা জিয়ার অনুপস্থিতির পরও সব সংশয় উড়িয়ে দিয়ে বিএনপিতে এখন আরো বেশি ঐক্য পরিলক্ষিত হচ্ছে। যেকোনো প্রয়োজনে কিংবা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সিনিয়র নেতারা বসছেন একত্রে। পরামর্শ নিচ্ছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। মাঠে থেকে নেতারাই এগিয়ে নিচ্ছেন চেয়ারপারসনের মুক্তির দাবিতে ঘোষিত সব কর্মসূচি। সিনিয়র নেতারা বলেছেন, বিএনপি এখন যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। ক্ষমতাসীনরা তাদের চাপে রাখতে কিংবা ... Read More »

Scroll To Top