Wednesday , 20 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » Author Archives: bnews24 (page 595)

Author Archives: bnews24

১৮ বিশিষ্ট ব্যক্তি পেলেন স্বাধীনতা পুরস্কার

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ১৮ জন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হলো। আজ রবিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওসমানি স্মৃতি মিলনায়তনে এ বছরের পুরস্কারজয়ী এবং তাদের প্রতিনিধিদের হাতে এ পুরস্কার তুলে দেন। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে অবদানের জন্য সম্মাননা পান- প্রয়াত কাজী জাকির হাসান, শহীদ বুদ্ধিজীবী এম এম এ রাশীদুল হাসান, প্রয়াত শংকর গোবিন্দ চৌধুরী, এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীরউত্তম, ... Read More »

ভালুকায় বিস্ফোরণে হতাহতরা কুয়েট শিক্ষার্থী

ময়মনসিংহের ভালুকার মাস্টারবাড়ি এলাকায় একটি বহুতল ভবনে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনায় হতাহতরা খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থী বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গতকাল শনিবার দিবাগত রাত ১টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ব্যক্তির নাম তৌহিদ। তার বাড়ি বগুড়ায়। আর আহতরা হলেন- শাহীন, হাফিজ ও দীপ্ত সরকার। এদের মধ্যে শাহীন সিরাজগঞ্জের, হাফিজ নওগাঁর মান্দা এবং দীপ্ত মাগুরার বাসিন্দা। তাদের ... Read More »

তীব্র জানজটে অতিষ্ট জনজীবন। বাইপাস সড়কের দাবী স্থানীয় এলাকাবাসীর

নিজস্ব জেলা বিশেষ রিপোর্টার: রংপুরের বদরগঞ্জ উপজেলার প্রাণকেন্দ্র পৌরসভার ভিতরে তীব্র জানজটের কারণে জনজূবনে মারাত্মক সমস্যার খবর পাওয়া গেছে। অত্র এলাকার সাধারণ মানুষের সাথে আলাপকালে জানায় পৌর সভার ভিতরে হক সাহেবের মোড়, কেন্দ্রীয় জামে মসজিদ মোড়, সিও রোড, মিতা সিনেমা হল রোডে প্রতিদিনই জানজট লেগেই থাকে। তার উপর সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার পৌরসভার ভিতরে হাট বসে। ঐতিহ্যবাহী হাট হওয়ার কারণে ... Read More »

চট্টগ্রাম অনলাইন প্রসে ক্লাবরে সভা অন্ষ্ঠতি

চট্টগ্রাম থেকে মোঃ শহিদুল ইসলাম ঃ চট্টগ্রাম অনলাইন প্রসে ক্লাবরে সভা গত ১৪ র্মাচ ২০১৮, বুধবার বকিলেে ক্লাব র্কাযালয়ে (কদম মোবারক এতমিখানা র্মাকটে ৫ম তলা, ৪০ মোমনি রোড, কোতোয়ালী, চট্টগ্রাম) অন্ষ্ঠুতি হয়। উক্ত সভায় সভাপতত্বি করনে- চট্টগ্রাম অনলাইন প্রসে ক্লাবরে সভাপতি অধ্যক্ষ মুকতাদরে আজাদ খান। সভায় আমন্ত্রতি মহেমান হসিবেে উপস্থতি ছলিনে- অনলাইন চ্যানলে এস টভি’ির প্রধান সম্পাদক মো: শহীদুল ইসলাম। ... Read More »

জাতির পিতার স্বপ্ন পূরণে আরো এক ধাপ এগিয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার স্বপ্ন পূরণে আরো এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। সকল অর্জন দেশের জনগণের উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই আর্জন যেন কোন মতেই হারিয়ে না যায়। স্বল্পোন্নত থেকে উন্নয়ণশীল দেশে উন্নীত হওয়ায় সাত দিন ব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করে এমন আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। প্রাথমিকভাবে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের কাতার থেকে উন্নয়নশীল দেশের উন্নীত হবার প্রক্রিয়া শুরু হওয়ায় প্রধানমন্ত্রীকে ... Read More »

জাপার সমাবেশ মঞ্চে এরশাদ, সোহরাওয়ার্দীতে নেতাকর্মীরা

জাতীয় পার্টির (জাপা) নেতৃত্বাধীন সম্মিলিত জোটের সমাবেশে যোগ দিতে সকাল থেকে মিছিল নিয়ে সোহরাওয়ার্দীমুখী হয়েছে দলের নেতাকর্মীরা। এরই মধ্যেই সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। সকাল ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হবে। আজ শনিবার সকাল ৮টা থেকে ... Read More »

রাষ্ট্রপতি সেনা প্রশিক্ষণ এলাকা স্বর্ণদ্বীপ যাচ্ছেন আজ

নোয়াখালীর হাতিয়া উপজেলার স্বর্ণদ্বীপে যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আজ শনিবার দুপুর ১২টায় তাকে বহনকারী হেলিকপ্টারটি বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ এলাকা স্বর্ণদ্বীপে অবতরণ করবে। এরপর তিনি ১৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে এবং ৩৩ পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত সেনাবাহিনীর তৈরি বিদেশি নারকেল বাগান ও ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালের নির্মাণ কাজ এবং মিলিটারি ডেইরি ফার্ম পরিদর্শন করবেন। পরে তার স্বর্ণদ্বীপের সাইক্লোন শেল্টারে সেনাবাহিনীর ... Read More »

নোয়াখালীর মাইজদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নোয়াখালী জেলা শহর মাইজদীতে মালবাহী ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত আরোহীর নাম মো. মহসিন প্রকাশ দিপু (৩২)। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে সোনাপুর-মাইজদী সড়কের হোয়াইট হল কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত মোটরসাইকেল আরোহী মো. মহসিন দিপু নোয়াখালী পৌরসভার পশ্চিম মাইজদী গ্রামের ... Read More »

পতেঙ্গায় আগুনে পুড়লো ৩৮ দোকান

চট্টগ্রামের পতেঙ্গা থানার নয়াবাজার এলাকায় র‍্যাব কলোনিতে অগ্নিকাণ্ডে ৩৮টি দোকান পুড়ে গেছে। আজ শনিবার ভোর পৌনে ৫টার দিকে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের প্রহলাদ কুমার সিংহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নয়াবাজারের র‍্যাব কলোনিতে অগ্নিকাণ্ডের খবরে ইপিজেড ও বন্দর ফায়ার সার্ভিসের ৪টি গাড়ি ঘটনাস্থলে যায়। ইপিজেডের সিনিয়র স্টেশন অফিসার ওসমান গণির নেতৃত্বে ফায়ার ... Read More »

Scroll To Top