ঢাকা মহানগর পুলিশের আশ্বাসে জাতীয় প্রেসক্লাবের ক্লাবের সামনে আয়োজিত গণঅবস্থান কর্মসূচি স্থগিত করেছে ব্যাটারিচালিত রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়ন। রবিবার বিকেলে কর্মসূচি স্থগিত করে প্রেস ক্লাব এলাকা ছাড়েন তারা। শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা জোনের উপ-কমিশনার তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, ‘ইউনিয়নের একটি প্রতিনিধি দল আগামীকাল (সোমবার) ডিএমপি কর্মকর্তাদের সঙ্গে বিষয়টি নিয়ে বৈঠকে ... Read More »
Author Archives: bnews24
‘ দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে রোহিঙ্গাদের ফেরত পাঠাতে’
আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা ছাড়া বাংলাদেশের একার পক্ষে রোহিঙ্গা ইস্যু সমাধান সম্ভব নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, ‘রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে।’ শনিবার (২৩ নভেম্বর) ঢাকায় এক অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে সম্পৃক্ত করতে হবে। ‘লিডারশিপ’ এবং ‘এনগেজমেন্ট’ বাড়াতে হবে। দায়িত্ব এবং ... Read More »
পরীমনির প্রাক্তন স্বামীর মৃত্যু সড়ক দুর্ঘটনায়
চিত্রনায়িকা পরীমনির প্রাক্তন স্বামী ইসমাইল হোসেন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। শুক্রবার ভোরে ঢাকা-ভাঙ্গা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল মঠবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন জমাদ্দারের ছেলে। ২০১২ সালের ২৮ এপ্রিল শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনির সঙ্গে তার বিয়ে হয়। ইসমাইলের চাচা কবির জমাদ্দার গণমাধ্যমকে জানান, ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার ... Read More »
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানকেন্দ্রিক অনুপ্রেরণামূলক গ্রাফিতির প্রদর্শনীর আয়োজন করেছে বিশ্বব্যাংক
জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানকেন্দ্রিক অনুপ্রেরণামূলক গ্রাফিতির প্রদর্শনীর আয়োজন করেছে বিশ্বব্যাংক। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর পান্থপথে অবস্থিত দৃকপাঠ ভবনে ‘পেইন্ট দ্য স্কাই, মেক ইট ইওরস : ফিউচার বাংলাদেশ ইন দ্য আইজ অব দ্য ইয়ুথ’ শীর্ষক এ প্রদর্শনীর উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে তিনি একটি প্রকাশনার মোড়কও উন্মোচন করেন। সেখানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ ও ভুটান) আবদৌলায়ে সেক, কান্ট্রি ... Read More »
আরো ১০ জনের মৃত্যু ডেঙ্গুতে
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ১০ জনের মৃত্যু হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮৬ জন। শনিবার (২৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি করপোরেশনের ৩৭৩ জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৩৮ জন। চলতি ... Read More »
বাংলাদেশ পুলিশের ফের বড় রদবদল
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৫৪ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে। বুধবার (২০ নভেম্বর) পুলিশের সদ্য বিদায়ি আইজি মো. ময়নুল ইসলাম, এনডিসি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়। পদায়নকৃত কর্মকর্তাদের নামের তালিকা দেখতে ক্লিক করুন। Read More »
ঢাকা-করাচি সরাসরি বিমান চলাচল চালুর বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে অনুরোধ
পাকিস্তান থেকে ঢাকা সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে বাংলাদেশ অনুরোধ পেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক তৌফিক হাসান। বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান তৌফিক হাসান। তৌফিক হাসান বলেন, ঢাকা-করাচি সরাসরি বিমান চলাচল চালুর বিষয়ে পাকিস্তানের পক্ষ থেকে সম্প্রতি আমরা একটি রিকুয়েস্ট পেয়েছি। এটি প্রক্রিয়াধীন রয়েছে। আমরা সিভিল অ্যাভিয়েশন মিনিস্ট্রিকে পাঠিয়েছি। পরবর্তীতে ... Read More »
ছাত্র ও জনসাধারণের পক্ষে দাঁড়িয়ে আস্থার প্রতীক হয়েছে সেনাবাহিনী : ড. ইউনূস
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র ও জনসাধারণের পক্ষে দাঁড়িয়ে সেনাবাহিনী আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার বিকেলে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে ড. ইউনূস বলেন, ‘আন্দোলনের পরবর্তী সময়েও সেনাবাহিনী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।’ সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগের সময়ে বাহিনী সদস্যদের ভূমিকার প্রশংসাও ... Read More »
ছেলের সঙ্গে দেখা গেল হলিউড তারকা অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলিকে
লস অ্যাঞ্জেলেসের অনুষ্ঠিত হলো একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেসের ১৫তম বার্ষিক গভর্নর অ্যাওয়ার্ডস। গত রোববার হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি বলরুমে ছেলের সঙ্গে দেখা গেল হলিউড তারকা অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলিকে। এবারের গভর্নর অ্যাওয়ার্ডসে সম্মাননা দেওয়া হয়েছে প্রয়াত অভিনেতা কুইকি জোন্স, জেমস বন্ড প্রযোজক বারবারা ব্রকলি এবং মাইকেল জি. উইলসন চলচ্চিত্র নির্মাতা রিচার্ড কার্টিস এবং কাস্টিং ডিরেক্টর জুলিয়েট টেইলরকে। ... Read More »
শিক্ষা ব্যবস্থা এমন হতে হবে যাতে প্রজন্মকে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে : প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, দেশে উদ্যোক্তাদের একটি প্রজন্ম তৈরি করতে হলে, শিক্ষা ব্যবস্থা এমন হতে হবে যাতে সৃজনশীলতার বিকাশ ঘটে। বুধবার (২০ নভেম্বর) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কার্যালয় পরিদর্শনে গিয়ে প্রধান উপদেষ্টা এ কথা বলেন। ড. ইউনূস বলেন, ‘মানুষ জন্মগতভাবে উদ্যোক্তা। তবুও আমাদের শিক্ষা ব্যবস্থা চাকরিপ্রার্থী তৈরি করে। এটি একটি ত্রুটিপূর্ণ শিক্ষাব্যবস্থা।’ তিনি বলেন , ‘আমাদের শিক্ষা ... Read More »
Welcome To B News Just another WordPress site