Wednesday , 20 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » Author Archives: bnews24 (page 553)

Author Archives: bnews24

স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন গেলেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য পরীক্ষা এবং চোখের চিকিৎসার জন্য আট দিনের সফরে যুক্তরাজ্য গেলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। লন্ডনের মুরফিল্ড আই হাসপাতালে চোখের চিকিৎসা এবং বুপা ক্রমওয়েল হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন রাষ্ট্রপতি। আজ শনিবার সকাল ১০টা ৫৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের কাছে এর সত্যতা নিশ্চিত করেছেন। বিমানবন্দরে এ সময় রাষ্ট্রপতিকে বিদায় জানান কৃষিমন্ত্রী ... Read More »

নড়াইলে পুলিশ-মাদক বিক্রেতা ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নড়াইলে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। নিহত মাদক বিক্রেতার নাম মো. মোস্ত (৪৮)। তিনি নড়াইল সদর উপজেলার চিলগাছা রঘুনাথপুর গ্রামের পাখি মোল্লার ছেলে। আজ শুক্রবার রাত ৩টার দিকে সদর উপজেলার লক্ষারপুর চাঁদমারি এলাকায় নড়াইল-লোহাগড়া সড়কে এ ঘটনা ঘটে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে লক্ষারপুর চাঁদমারি এলাকায় একদল মাদক ... Read More »

রাস্তায় ‘লাস্যময়ী’ পুলিশ

লেবাননের ব্রোমানা শহরের মেয়র নয়া পরিকল্পনা হাতে নিয়েছেন। তিনি তার শহরের জন্যে এমন কিছু পুলিশ কর্মকর্তা চাইছেন যারা মূল ফোর্সের পাশাপাশি শহরে ঘুরে বেড়াবে। শুধু তাই নয়, তারা হবেন নারী এবং আবেদনময়ী। বিশেষ করে গ্রীষ্মকালীন পুলিশ কর্মকর্তা হিসেবে কাজ করবেন তারা এবং এই গরমে স্বাভাবিকভাবেই স্বল্পবসনায় টহল দেবেন তারা। এই নারী পুলিশদের সঙ্গে পুরুষরাও থাকবেন। কিন্তু তাদের নিয়মিত পোশাকেই দেখা ... Read More »

নিজেদের দোষেই ডুবল ব্রাজিল!

বিশ্বকাপের আগে থেকে ব্রাজিলের যে অপ্রতিরোধ্য বিজয়রথ ছুটতে শুরু করেছিল, তার রাশ টেনে ধরল বেলজিয়াম। ব্রাজিলকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায় শুরু করল বেলজিয়াম। এবারের বিশ্বকাপে একের পর এক অঘটন ঘটে চলেছে। ফেভরিট হিসেবে যে কাউকেই এগিয়ে রাখা যাচ্ছে না। আবার কোনো দলকে আন্ডারডগ তকমা দেওয়ার ভুলও করা যাবে না। এবার একে একে বিশ্বকাপ থেকে ছিটকে ... Read More »

যে দলেই থাকুন জনগণের কল্যাণে কাজ করতে হবে: শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের দেশ বহুদলীয় গণতন্ত্রের দেশ। আপনারা যে দলেই থাকুন জনগণ যেহেতু ভোট দিয়েছে তাদের কল্যাণে সবাইকে কাজ করতে হবে। আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে খুলনা সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথগ্রহণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা রাজনৈতিক দল দেখে উন্নয়ন কর্মসূচি দেই না। আমরা সুষম উন্নয়নে বিশ্বাসী। Read More »

অসুস্থ হয়ে মির্জা ফখরুল হাসপাতালে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ বোধ করায় তাকে গুলশানের ইউনাউটেড হাসপাতালে নেওয়া হয়েছে। তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে ফখরুল হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক মমিন-উজ-জামানের তত্ত্বাবধায়নে আছেন বলে জাহিদ হোসেন জানান। আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে ফখরুলকে হাসপাতালে নেওয়া হয় বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন। পরিবারের সদস্যরা জানান, মির্জা ফখরুলের ছোট চাচা মির্জা মিজানুর রহমান পিংকু গত পরশু ... Read More »

রাশেদ খান মেনন হাসপাতালে ভর্তি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন পিচ্ছিল রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ভোরে হাঁটার সময় রাস্তায় পিছলে পড়ে বাম পায়ের হাড় ভেঙে গেছে তার। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর মিন্টো রোডে মন্ত্রীর বাসভবনের সামনে এই ঘটনা ঘটে। আহত মন্ত্রীকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান সকাল সাড়ে ১০টার ... Read More »

দুই মামলায় খালেদার জামিন নামঞ্জুর

ভুয়া জন্মদিন উদযাপন ও যুদ্ধাপরাধীদের মদদ দেওয়ার অভিযোগে পৃথক দুই মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহসান হাবিব ও খুরশেদ আলম এ আদেশ দেন। এর আগে গত ২১ জুন ঢাকা মহানগর হাকিম খুরশীদ আলমের আদালতে মিথ্যা তথ্যের ভিত্তিতে ভুয়া জন্মদিন পালনের মামলা ... Read More »

মালালাকে নিয়ে ছবি ‘গুল মাকাই’-এর ফার্স্ট লুক প্রকাশিত

নোবেল পুরস্কার জয়ী পাকিস্তানি মানবাধিকারকর্মী মালালা ইউসুফজাইয়ের ওপর নির্মিত ছবি ‘গুল মাকাই’-এর ফার্স্ট লুক পোস্টার ও মোশন পোস্টার অবমুক্ত করা হয়েছে। ছবিটির পরিচালক আমজাদ খান। ছবিতে মালালার ভূমিকায় অভিনয় করছেন রীম শাইখ আর তাঁর সাথে আছেন দিব্যা দত্ত এবং অতুল কুলকার্নি। ফার্স্ট লুক পোস্টারে পাকিস্তানি মেয়ে মালালার নারীশিক্ষা ও শান্তির জন্য লড়াইকে তুলে ধরা হয়েছে। পোস্টারটির শুরুতে লেখা রয়েছে, একটি ... Read More »

ইন্টারনেটের বিকল্প তৈরি করছে চীন-রাশিয়া

বর্তমানে বিশ্বে যে ইন্টারনেট ব্যবস্থা প্রচলিত রয়েছে তা মূলত মার্কিন কম্পিউটার সার্ভারের একটি নেটওয়ার্ক, যেখানে পরবর্তীতে সারা বিশ্ব যুক্ত হয়েছে। এ নেটওয়ার্কের ওপর সর্বদা যুক্তরাষ্ট্রের প্রভাব রয়েছে। তবে রাশিয়া ও চীন এই নেটওয়ার্ককে (ইন্টারনেটকে) কখনোই পুরোপুরি বিশ্বাস করেনি। আর এবার মার্কিন প্রভাব থেকে বেরিয়ে নিজেদের ব্যবহারের জন্য ‘বিকল্প ইন্টারনেট’ তৈরি করতে যাচ্ছে রাশিয়া ও চীন। বিকল্প ইন্টারনেট তৈরি হলে মার্কিন ... Read More »

Scroll To Top