Wednesday , 20 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » Author Archives: bnews24 (page 537)

Author Archives: bnews24

বিএনপিকে নিয়ে আতঙ্কের কিছু নেই: সেতুমন্ত্রী

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নেতারা মাঝে মাঝে এমন কিছু উদ্ধৃতি দেন, কিছু কিছু প্রবাদ নিয়ে আসেন, আবার সেই কথার ফাঁদে নিজেরাই পড়ে যান। আজ শনিবার সকালে রাজধানীর এয়ারপোর্ট সংলগ্ন কাওলায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। বিএনপিকে নিয়ে আতঙ্কে ভুগতে হবে কেন উল্লেখ করে তিনি সাংবাদিকদের বলেন, তাদের ... Read More »

নচিকেতার ২৫ বছর : কে সেই নীলাঞ্জনা

ভারতে আলোচিত বাবরি মসজিদ ভাঙার পর কয়েক মাস মাত্র কেটেছে। সাম্প্রদায়িক দাঙায় তছনছ হয়ে গেছে চারদিক। এমন ভয়ানক সময়ে কলকাতায় এক তরুণ হঠাৎ চিৎকার করে গেয়ে উঠেছিলেন, ‘এই বেশ ভালো আছি’। বলতে বাধা নেই বলে শুনিয়েছিলেন, ‘দুনয়নে ভয় আছে, মনে সংশয় আছে’। মেলানোর চেষ্টা করেছিলেন ‘রাম-ইসলাম আর যিশু’ কে। তারপর কেটে গেছে ২৫ বছর। সেই তরুণ আজও মনে মনে তরুণই আছেন। ‘আগুনপাখি’ হয়ে ... Read More »

বল হাতে হ্যাটট্রিক; ব্যাট হাতে ধ্বংস

অল-রাউন্ডার আন্দ্রে রাসেল দেখিয়ে দিলেন কীভাবে প্রতিপক্ষের নাকের জল চোখের জল এক করে ছাড়তে হয়। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) গতকালের ম্যাচে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ইতিহাসে দ্রুততম সেঞ্চুরির সঙ্গে হ্যাটট্রিকও করেন এই অল-রাউন্ডার। তার অতিমানবীয় পারফরম্যান্সে ৪ উইকেটের জয় ছিনিয়ে নিয়েছে জ্যামাইকা তালাওয়াশ। ত্রিনবাগোকে ব্যাটিংয়ে পাঠিয়ে বল হাতে হ্যাটট্রিক করে বসেন জ্যামাইকা অধিনায়ক রাসেল। ইনিংসের শেষ ওভারে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে তুলে নেন ... Read More »

কমলাপুরে ফের টিকিট বিক্রি শুরু

কমলাপুর রেল স্টেশন থেকে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অগ্রিম টিকিট বিক্রি আবার শুরু হয়েছে। এর আগে সার্ভার জনিত সমস্যার কারণে সকাল ১০ থেকে ঈদের অগ্রীম টিকিট বিক্রি বন্ধ হয়ে যায়। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার পর এই সমস্যায় অগ্রীম টিকিট প্রত্যাশীরা তখন ক্ষোভ প্রকাশ করেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টার ১০ মিনিট পর্যন্ত বন্ধ থাকার পর আবার টিকিট বিক্রি ... Read More »

মাদকের টাকার জন্য শিশুসন্তান বিক্রি

নিজের স্ত্রী ও শিশুসন্তানের ভরণপোষণের কোনো দায়িত্বই পালন করতেন না কক্সবাজারের চকরিয়া পৌরসভার বাটাখালী ফুলতলা গ্রামের মাদকাসক্ত রেজাউল করিম। উল্টো মাদকের টাকা জোগাড় করতে প্রায়ই নির্যাতন করতেন স্ত্রী রাবেয়া বেগমকে। অথচ নিজের ও সন্তানের আহার জোটাতে অন্যের বাড়িতে কাজ করেন রাবেয়া। আর মাদকের টাকা জোগাড় করতে রেজাউল শেষ পর্যন্ত নিজের দেড় বছরের কন্যাসন্তান জান্নাতুল মেহেরাজকেই বিক্রি করে দেন স্ত্রীর অগোচরে। ... Read More »

সরকারি প্রতিষ্ঠানের আমানতে বেসরকারি ব্যাংক সয়লাব

মাস ছয়েক আগেও আন্তঃ ব্যাংক মুদ্রাবাজারে (কলমানি মার্কেটে) ১০০ টাকা খাটালে পাওয়া যেত ৪ টাকা। গতকাল তা নেমে এসেছে ১৫ পয়সায়। হঠাৎ নাই নাই-এর মধ্যে কলমানি মার্কেটের এমন অবস্থার পেছনে সরকারি প্রতিষ্ঠানের আমানতকে আশীর্বাদ বলে মনে করছেন বেশির ভাগ ব্যাংকার। কয়েকটি বেসরকারি ব্যাংকের তহবিল ব্যবস্থাপক স্বস্তির ঢেঁকুর তুলে বলেন, আমরা দেশের মোট বিনিয়োগে ৭০ শতাংশ আবদান রাখলেও সরকারি প্রতিষ্ঠানের আমানত ... Read More »

‘কমনওয়েলথকে শক্তিশালী করতে একমত’

কমনওয়েলথকে আরও শক্তিশালী ও কার্যকর করার বিষয়ে একমত হয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক ও সংস্থাটির মহাসচিব প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে কমনওয়েলথ মহাসচিব প্রেট্টিকা স্কটল্যান্ডের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কমনওয়েলথ মহাসচিব। কমনওয়েলথ মহাসচিবের সঙ্গে বৈঠকের বিষয়ে ... Read More »

খালেদার মামলার শুনানি শেষ, আদেশ রবিবার

কুমিল্লার চৌদ্দগ্রামে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা হামলায় নিহতের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া ছয় মাসের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি শেষ হয়েছে আজ বৃহস্পতিবার। এ বিষয়ে আদেশের জন্য আগামী ১২ আগস্ট রবিবার দিন ধার্য করেছেন আপিল বিভাগ। খালেদার আইনজীবী ব্যারিস্টার একেএম এহসানুর রহমান জানান, আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের ... Read More »

শাশুড়ির বিরুদ্ধে শুভশ্রীর এ কেমন অভিযোগ

বিয়ের তিনমাস হয়ে গেল। কলকাতার নায়িকা শুভশ্রী গাঙ্গুলি ও পরিচালক রাজ চক্রবর্তী যেন এখনো ব্বিয়ের আমেজ থেকে বেরোতে পারেননি। গত ১১ মে বিয়ের পিঁড়িতে বসেছিলেন তারা। অনেক দিন চুটিয়ে প্রেম, তারপর বিয়ে। বিয়ের তিন মাসের মাথায় শাশুড়ির বিরুদ্ধে অভিযোগ করে বসলেন শুভশ্রী। অনেকেই অনেক কিছু ভাবছেন হয় তো। বিয়ে এ ক’দিনের মধ্যেই কেন অভিযোগ। তবে অভিযোগ শুনলে একটু অবাকই হতে ... Read More »

১৬ আগস্টের মধ্যে শ্রমিকদের বোনাস পরিশোধের নির্দেশ

তৈরি পোশাকসহ বিভিন্ন শিল্প খাতের শ্রমিকদের ঈদুল আজহার বোনাস ১৬ আগস্টের মধ্যে পরিশোধ করতে কারখানা মালিকদের নির্দেশনা দিয়েছে সরকার। শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেন, শ্রমিকদের জুলাইয়ের বেতন ১০ আগস্টের মধ্যে পরিশোধ করতে হবে এবং বোনাস দিতে হবে ১৬ আগস্টের মধ্যে। তিনি বলেন, আর শ্রমিকদের চলতি মাসের বেতন ১৯ আগস্টের মধ্যে পরিশোধ করতে হবে। বৃহস্পতিবার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সভাকক্ষে ... Read More »

Scroll To Top