Wednesday , 20 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » Author Archives: bnews24 (page 511)

Author Archives: bnews24

ঢাবির ‘ঘ’ ইউনিটে জালিয়াতির প্রমাণ পাওয়া গেছে

সম্প্রতি শেষ হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। ওইদিনের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠার পর গঠিত হয় তদন্ত কমিটি। ওই তদন্ত কমিটি তাদের প্রতিবেদন ও সুপারিশ সোমবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিয়েছে। শুক্রবার বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত ৮১টি কেন্দ্রে ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু পরীক্ষার পূর্বে বেলা ৯টা ১৭ ... Read More »

বিশ্বকাপ ট্রফি আসছে বাংলাদেশে

বিশ্বকাপ  ট্রফি আসছে বাংলাদেশে। আগামীকাল (১৭ অক্টোবর বুধবার) ঢাকায় পৌঁছার পর সকাল ১১টা থেকে ১২টায় শেরে বাংলা স্টেডিয়ামস্থ বিসিবি একাডেমির সামনে রাখা হবে ট্রফিটি। মজাতীয় দলের ক্রিকেটারদের জন্যই বিসিবি একাডেমির সামনে প্রদর্শিত হবে ট্রফিটি। যেহেতু জিম্বাবুয়ে সিরিজের জন্য মিরপুর স্টেডিয়ামেই অনুশীলন চলছে মাশরাফিদের, তাই তারা ট্রফিটির কাছাকাছিই থাকবেন। একই সময়ে হয়তো মিডিয়ার মানুষজনেরও ট্রফি দেখার ও ফটোসেশন করার সুযোগটা হয়ে ... Read More »

সৌদির যুবরাজ সালমানের হানিমুনের দিন শেষ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী এয়ারফোর্স ওয়ান সৌদি আরবের মাটি স্পর্শ করার ১৮ মাস এখনো পার হয়নি। সে সময় সৌদি সরকার লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বাগত জানিয়েছিল। ট্রাম্প যখন তাঁর প্রথম বিদেশ সফর হিসেবে সৌদি আরবকে বেছে নিয়েছিলেন, তখন সৌদি আরবের অনেক মানুষ খুশি হয়েছিল। তাঁর পূর্বসূরি বারাক ওবামাকে নিয়ে সৌদি আরবের মানুষ খুব একটা গুরুত্ব দেয়নি। কারণ, ... Read More »

কাটছে নির্ঘুম রাত ‘দেবী’ টিমের

আর ক’দিন পরই মুক্তি পাচ্ছে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘দেবী।’ হুমায়ূন আহমেদের সৃষ্ট শীর্ষ দুই জনপ্রিয় চরিত্র হিমু ও মিসির আলি। হিমু যেমন মিসির আলি ঠিক উল্টো। একজন যুক্তিহীন, আরেকজন যুক্তিনির্ভর। এর আগে যুক্তিহীন হিমু চরিত্রটি পর্দায় এলেও প্রথমবারের মতো যুক্তি নির্ভর মিসির আলি পর্দায় আসছে। চঞ্চল চৌধুরী এই ভূমিকায় নিজেকে প্রকাশ করতে যাচ্ছেন। ছবিটি নিয়ে দারুণ উত্তেজনায় ... Read More »

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবিতে সম্পাদক পরিষদের মানববন্ধন

ডিজিটাল নিরাপত্তা আইনের মত প্রকাশের স্বাধীনতাবিরোধী ধারাগুলো বাতিলের দাবিতে মানববন্ধন করেছে সম্পাদক পরিষদ। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে সাতটি দাবি তুলে ধরে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, মন্ত্রীরা বলছেন আলোচনার দরজা এখনো বন্ধ হয়নি, আমরাও মনে করি আলোচনা হতে পারে, কিন্ত সেটা যেন প্রহসন না হয়। শুধু যেন লোক দেখানো আলোচনা না হয়। ... Read More »

কাতার বিশ্বকাপ হবে আমার: দিবালা

মঞ্চ তৈরি, দুদলও প্রস্তুত। মঙ্গলবার সৌদি আরবের জেদ্দায় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। সম্ভবত সেই মহারণে শুরু থেকেই থাকবেন আর্জেন্টাইন সেনসেশন পাওলো দিবালা। এর আগে লিওনেল মেসি ও জাতীয় দলের হয়ে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন তিনি। ইএসপিএনকে দিবালা বলেন, যখন আপনি আর্জেন্টিনার জার্সি গায়ে জড়াবেন, তখন মৃত্যু না হওয়া পর্যন্ত তা আগলে রাখবেন। এর সুনাম ... Read More »

কমিশন গঠনের প্রস্তাব রেখে সম্প্রচার আইন অনুমোদন

সাত সদস্যের একটি সম্প্রচার কমিশন গঠনের প্রস্তাব রেখে ‘সম্প্রচার আইন ২০১৮’ এর খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম বলেন, ‘এটি একটি নতুন আইন। স্টেক হোল্ডারদের সঙ্গে কনসাল্ট করে এটি প্রণয়ন করা হয়েছে।’ মন্ত্রিপরিষদ সচিব জানান, খসড়া আইনে সাত সদস্যের ... Read More »

যেসব কারণে ইসির সভা বর্জন মাহবুব তালুকদারের

পাঁচটি বিষয়ে বক্তব্যের সুযোগ না দেওয়ায় ইসির সভা বর্জন করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আজ সোমবার সকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সভাপতিত্বে নির্বাচন কমিশনের (ইসি) ৩৬তম সভা শুরুর ১০ মিনিটের মাথায় তিনি বেরিয়ে নিজের রুমে চলে যান। বিষয়গুলো হলো-নির্বাচনী দায়িত্বে সেনাবাহিনীর কার্যপরিধি নির্ধারণ, সবার জন্য সমান সুযোগ রেখে অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন, ভোটে নিরপেক্ষতা নিশ্চিত করা, ইসির ... Read More »

নানা কালাকানুন করে গণতন্ত্রকেই লকআপ করেছে আওয়ামী লীগ : রিজভী

সোমবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, সাধারণ মানুষের মানবাধিকার ও বাকস্বাধীনতা কেড়ে নিয়ে আওয়ামী লীগ নেত্রী নিজেকে একক ভাষ্যকারে পরিণত করে বক্তৃতায় অন্যকে খুনি, দুর্নীতিবাজ বলছেন, অথচ খুন, জখম যে আওয়ামী শাসনের ঐতিহ্য, তা কিন্তু মানুষ ভুলে যায়নি। ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনা করে রিজভী বলেন, ... Read More »

শাহজালাল বিমানবন্দরে সাত কেজি সোনাসহ বিদেশি নাগরিক আটক

রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ার এক নাগরিককে সাত কেজি সোনাসহ আটক করেছে ঢাকা কাস্টম হাউস। আটককৃত সোনার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা। এ বিষয়ে ঢাকা কাস্টম হাউজের উপ কমিশনার অথেলো চৌধুরী গণমাধ্যমকে বলেন, সোনার চালান আসার খবর তারা আগেই পেয়েছিলেন। চ্যান গি কিয়ং (৪৭) নামে সে ব্যক্তি গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাকে তল্লাশি করা হয়। কাস্টমস সূত্রে জানা ... Read More »

Scroll To Top