সংযুক্ত আরব আমিরাতের সাবেক অধিনায়ক আমজাদ জাভেদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দেশের হয়ে ১৫টি ওয়ানডে ও ২২টি টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন এই অলরাউন্ডার। ৩৮ বছর বয়সী আমজাদ ২০১৭ সালে নেপালের বিপক্ষে জাভেদ সর্বশেষ লিস্ট-এ ম্যাচ খেলেছেন। এরপর থেকেই তিনি মূলত ক্রিকেটের বাইরে ছিলেন। সিম-বোলিং অল-রাউন্ডার হলেও যে পজিশনে তিনি ব্যাটিং করতেন সেখান থেকেই বেশ কয়েকটি ম্যাচে আরব আমিরাতকে ভাল ইনিংস ... Read More »
Author Archives: bnews24
সিইসির সঙ্গে বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্ট
আসন্ন নির্বাচনে সব প্রার্থীর জন্য ‘সমান সুযোগ’ চেয়ে আবারও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার সঙ্গে বৈঠক বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে বৈঠকে বসেন তারা। বৈঠকে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের নেতৃত্বে জোটের শীর্ষ ১০ নেতা উপস্থিত রয়েছেন। তারা হলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির ... Read More »
খ্রিস্টান সম্প্রদায়ের জন্য রাষ্ট্রপতির সংবর্ধনার আয়োজন
বড় দিন (ক্রিসমাস ডে) উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে খ্রিস্টান সম্প্রদায়ের ব্যক্তিবর্গের জন্য এক সংবর্ধনার আয়োজন করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং তাঁর সহধর্মিনী রাশিদা খানম। জানা গেছে, আজ দুপুর ১২টায় এ সংবর্ধনা অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশের খ্রিস্টান সম্প্রদায় তথা দেশবাসিকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখবেন। এছাড়া অনুষ্ঠানে খ্রিস্টান সম্প্রদায়ের ব্যক্তিদের সাথে নিয়ে একটি ‘ক্রিসমাস কেক’ ... Read More »
নৌকা নিয়ে নির্বাচনী সমাবেশে তারকারা
ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী মাঠে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন বিনোদন জগতের একঝাঁক তারকা। তারা বিগত ১০ বছরে সরকারের নানা অর্জনের কথা ভোটারদের সামনে তুলে ধরে আবারো নৌকা প্রতীকে ভোট দিতে অনুরোধ করছেন। গত এক সপ্তাহে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় নির্বাচনী সমাবেশে অংশ নিয়েছেন। আজ দুপুরেও ময়মনসিংহে বেশ কয়েক জন তারকা একটি নির্বাচনী সমাবেশে অংশ নেবেন। গত এক ... Read More »
যে দ্বীপে গেলে নিশ্চিত মৃত্যু!
দক্ষিণ আটলান্টিক মহাসাগরের মাঝে বুক চিতিয়ে দাঁড়িয়ে রয়েছে ‘ইলহা দ্য কুয়েইমাডা গ্র্যান্ডে’। জানা গেছে, সাও পাওলো থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে এই দ্বীপে কেউ পা রাখার সাহস দেখান না। কারণ ব্রাজিলের মানুষের মধ্যে ধারণা, ওই দ্বীপে গেলে জীবিত কেউ ফিরে আসে না! এজন্য দেশটির সরকারও ওই দ্বীপে মানুষের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। রহস্যে মোড়া এই দ্বীপটিকে নিয়ে কয়েকটি গল্প প্রচলিত রয়েছে। ... Read More »
ইন্দোনেশিয়ায় সুনামি : নিহত বেড়ে ৪০০
শনিবার রাতে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে ভয়াবহ সুনামির কবলে পড়ে ইন্দোনেশিয়া। এ ঘটনায় এখন পর্যন্ত ৪০০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছে আরো ১৫শ মানুষ; নিখোঁজ রয়েছে অন্তত ১২৮ জন। দেশটির দুযোর্গ ব্যবস্থাপনা সংস্থার বরাতে এ তথ্য জানা গেছে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় সুনামির দুটি বিশাল ঢেউ সুমাত্রা ও জাভা দ্বীপের উপকূলীয় শহরগুলোতে আঘাত হানে। এতে ধ্বংস হয়েছে ৭শ’র ... Read More »
নির্বাচনী জনসভা, কামরাঙ্গীরচর যাবেন প্রধানমন্ত্রী
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ সোমবার রাজধানীর কামরাঙ্গীরচর যাবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বেলা ১১টায় কামরাঙ্গীরচর মাঠে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী সভায় তার অংশ নেয়ার কথা রয়েছে। নির্বাচনী জনসভায় রাজধানীর আসনগুলোতে আওয়ামী লীগ ও মহাজোটের প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের দপ্ততর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ... Read More »
‘পিইসি-জেএসসি পরীক্ষা শিক্ষার্থীদের এগিয়ে যেতে উৎসাহী করছে’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পিইসি, জেএসসি-জেডিসি পরীক্ষার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে উঠছে এবং তাদের সামনের দিকে এগিয়ে যেতে উৎসাহী করছে। আজ সোমবার পিইসি, জেএসসি-জেডিসি পরীক্ষার ফল প্রকাশ এবং শিক্ষার্থীদের মধ্যে নতুন বছরের নতুন বই বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, ‘প্রাথমিক ও অষ্টম শ্রেণির পরীক্ষার অনেকেই সমালোচনা করেন। তবে এই পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস ... Read More »
জেএসসি-জেডিসির ফলাফল প্রকাশ, পাসের হার ৮৫.৮৩%
সারা দেশের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। ফলাফলে দেখা যায় সারা দেশের জেএসসি-জেডিসির গড় পাসের হার ৮৫ দশমিক ৮৩ শতাংশ। এরমধ্যে জিপিএ ফাইভ পেয়েছে ৬৮ হাজার ৯৫ জন শিক্ষার্থী। এ বছর মাদ্রাসা বোর্ডের জেডিসিতে গড় পাসের হার ৮৯ ... Read More »
বিকালে সংবাদ সম্মেলন ডেকেছেন ড. কামাল
আজ সোমবার বিকালে সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বাবায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। এতে জোটের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। সোমবার বিকাল ৪টায় রাজধানীর পুরানো পল্টনের জামান টাওয়ারে ফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন। ... Read More »
Welcome To B News Just another WordPress site