Tuesday , 19 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » Author Archives: bnews24 (page 45)

Author Archives: bnews24

আরও ৫২৯ জনকে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার

সারাদেশে চলমান ‘ডেভিল হান্ট’ অপারেশনে গত ২৪ ঘণ্টায় আরও ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এই অভিযান ছাড়াও সব মিলে বিভিন্ন অপরাধে এক হাজার ৫০৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগ। পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, সারাদেশে অপারেশন ডেভিল হান্ট চলছে। এই অভিযানে এখন পর্যন্ত ... Read More »

ইসলামী ব্যাংক বগুড়া জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর বগুড়া জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা ১৭ ফেব্র“য়ারি ২০২৫, সোমবার, বগুড়ার শেরপুরস্থ পল্লী উন্নয়ন একাডেমীতে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বতন্ত্র ... Read More »

৪ জেলার এসপি প্রত্যাহার

যশোর, নোয়াখালী, কক্সবাজার ও সুনামগঞ্জ জেলার পুলিশ সুপারকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার পুলিশের এক বিশেষ সূত্রে এ তথ্য জানা যায়। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র ইনামুক হক সাগর বলেন, প্রত্যাহার হওয়া চার জেলার এসপিকে মঙ্গলবার পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে বলা হয়েছে। Read More »

ফেব্রুয়ারির মধ্যেই বই পাবে শিক্ষার্থীরা: শিক্ষা উপদেষ্টা

ফেব্রুয়ারির মাসেও সব বই হাতে পাচ্ছে না শিক্ষার্থীরা। তবে প্রয়োজনীয় পাঠ্যবইগুলো চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীদের কাছে পৌঁছে যাবে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের কার্য-অধিবেশনে তিনি এ কথা বলেন। শিক্ষা উপদেষ্টা বলেন, চর দখলের মতো স্কুল কলেজের পরিচালনা পর্ষদ দখলের চেষ্টা হচ্ছে নতুন করে। এক্ষেত্রে রাজনৈতিক চাপ মোকাবেলা করে স্থানীয় ... Read More »

১৬ হাজার কোটি টাকা ১৫ দিনে রেমিট্যান্স এলো

চলতি ফেব্রুয়ারি মাসেও প্রবাসী আয়ের ইতিবাচক প্রবাহ অব্যাহত রয়েছে। মাসটির প্রথম ১৫ দিনে ১৩১ কোটি ২২ লাখ ৩০ হাজার ডলারের রেমিট্যান্স এসেছে। দেশিয় মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা ধরে) যার পরিমাণ প্রায় ১৬ হাজার ৯ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। এর আগে, নতুন বছরের প্রথম মাসের (জানুয়ারি) পুরো সময়ে ২১৯ কোটি (২.১৯ বিলিয়ন ডলার) ... Read More »

ইসলামী ব্যাংকের আরডিএসের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এর বগুড়া, রাজশাহী ও রংপুর জোনের পল্লী উন্নয়ন প্রকল্পের (আরডিএস) সদস্যদের মেধাবী সন্তানদের বৃত্তি প্রদান করা হয়েছে। ১৬ ফেব্র“য়ারি ২০২৫, রবিবার বগুড়ার হোটেল মম-ইনে আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পের সদস্য-সন্তানদের মধ্যে বিভিন্ন প্রকৌশল, বিশেষায়িত ও পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল কলেজের ১৯১ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ... Read More »

নতুন বাংলাদেশের সঙ্গে পুরো পৃথিবী ও বাংলাদেশের সবাই আছে : প্রেসসচিব

নতুন বাংলাদেশের সঙ্গে পুরো পৃথিবী ও বাংলাদেশের সবাই আছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকের বিরতি চলাকালে তিনি এ কথা বলেন। প্রেসসচিব বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনারের প্রতিবেদন প্রকাশের পর সবাই জানতে পেরেছে জুলাই-আগস্টের আন্দোলনে ... Read More »

সবাই মিলে চেষ্টা করব গণঅভ্যুত্থানের যোদ্ধাদের স্বপ্ন বাস্তবায়নে : প্রধান উপদেষ্টা

গণঅভ্যুত্থানের যোদ্ধাদের আত্মত্যাগকে সার্থক করতে ও তাদের স্বপ্ন বাস্তবায়নে সবাই মিলে সবরকম চেষ্টা করতে হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার(১৫ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম বৈঠকের প্রারম্ভিক বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, যে কারণে ছাত্ররা আত্মত্যাগ করেছিল ... Read More »

ইসলামী ব্যাংকের চট্টগ্রাম নর্থ ও চট্টগ্রাম সাউথ জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চট্টগ্রাম নর্থ জোন ও চট্টগ্রাম সাউথ জোনের এজেন্ট ব্যাংকিং ব্যবসায় উন্নয়ন সম্মেলন এবং মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক কর্মশালা ১৪ ফেব্রæয়ারি ২০২৫, শুক্রবার, চট্টগ্রামের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ডেপুটি  ম্যানেজিং ডাইরেক্টর মাহমুদুর রহমান সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডেভেলপমেন্ট উইংপ্রধান এ কে এম মাহবুব মোরশেদের সভাপতিত্বে অনুষ্ঠানে ... Read More »

সাড়ে ৬ হাজার শিক্ষক নিয়োগ বাতিলের রায় স্থগিত চেয়ে আবেদন

ঢাকা ও চট্টগ্রাম বিভাগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ছয় হাজার ৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. আসাদ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। আপিল বিভাগের চেম্বার আদালতে এই আবেদনের ওপর শুনানি হবে। এর আগে ... Read More »

Scroll To Top