Tuesday , 19 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » Author Archives: bnews24 (page 303)

Author Archives: bnews24

অবশেষে মুক্ত সুয়েজ খালে আটকে থাকা সেই জাহাজ

মিসরের সুয়েজ খালে আটকে পড়া মালবাহী জাহাজটি অবশেষে মুক্ত হয়েছে। স্থানীয় সময় সোমবার ভোররাতে জাহাজটি সরানোর কাজে থাকা ইঞ্চকেপ শিপিং সার্ভিসেস এ খবর দিয়েছে। খবর বিবিসির। ছয় দিনেও সরানো সম্ভব না হওয়ায় ওই রুটের দুই প্রান্তে ৩০০ জাহাজের জট তৈরি হয়েছিল। শনিবার ভরা জোয়ারেও এমভি এভার গিভেন নামের জাহাজটি সরানোর চেষ্টা ব্যর্থ হয়েছে। টুইটারে দেওয়া এক বার্তায় উদ্ধারকারী দল জানায়, ... Read More »

গণপরিবহনে যাত্রী অর্ধেক করার নির্দেশ

কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে দুই সপ্তাহের জন্য ১৮টি সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, গণপরিবহনে বর্তমানে যে যাত্রী চলাচল করছে তার অর্ধেকের বেশি পরিবহন করা যাবে না।  অর্থাৎ ধারনক্ষমতার অর্ধেকের বেশি যাত্রী পরিবহন করা যাবে না।  কঠোর স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহণে চলতে হবে। সংক্রমণের উচ্চ ... Read More »

শবে বরাত উপলক্ষে মঙ্গলবার বন্ধ পুঁজিবাজার

পবিত্র শবে বরাত উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (৩০ মার্চ) পুঁজিবাজারের সব লেনদেন বন্ধ থাকবে। আজ সোমবার (২৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসই ও সিএসই সূত্রে গেছে, মঙ্গলবার দিনগত রাতে দেশে পবিত্র ‘শবে-বরাত’ পালিত হবে। পরের দিন ৩০ মার্চ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন দেশের সব সরকারি, বেসরকারিসহ আদালত বন্ধ ... Read More »

১০ এপ্রিলের মধ্যেই বৈশাখী ভাতা পাবেন চাকরিজীবীরা

বাংলা নববর্ষকে আনন্দমুখর করতে গত কয়েক বছর ধরে নববর্ষ ভাতা দিচ্ছে সরকার। তারই ধারাবাহিকতায় আগামী ১ এপ্রিল থেকে ১০ এপ্রিলের মধ্যে নববর্ষ ভাতা পাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা। অর্থবিভাগের উপসচিব মো. হেলাল উদ্দীন বিষয়টি নিশ্চিত করে আরটিভি নিউজকে জানান, ‘বৈশাখী ভাতা বেতনের সঙ্গে দেয়া হবে না। উৎসব ভাতা-বৈশাখী ভাতা আলাদাভাবেই দেয়া হয়। এপ্রিলের শুরু থেকে ১০ তারিখের মধ্যেই ভাতার টাকা দেয়া হবে। ... Read More »

দুই সপ্তাহের জন্য ১৮ দফা জরুরি নির্দেশনা সরকারের

কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে দুই সপ্তাহের জন্য ১৮টি সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী উচ্চ সংক্রমণ যুক্ত এলাকায় সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। সব ধরনের জনসমাগম (সামাজিক, রাজনৈতিক, ও ধর্মীয় অন্যান্য) সীমিত করতে হবে। রাত ১০টার পর জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া ... Read More »

সকালের নাস্তা কেমন হওয়া উচিত?

সকালে ঘুম থেকে উঠার পরই হালকা ক্ষুধা ভাব জেগে উঠে। এমন পরিস্থিতিতে ভারী খাবার খেতে মন চায় না বলেই হালকা খাবার খাওয়া হয়ে থাকে। সাধারণত এই হালকা খাবারকে আমরা ব্রেকফাস্ট বা নাস্তা বলে থাকি। অনেকে সকালের নাস্তায় ভাত খেয়ে থাকেন। এটি একদমই ঠিক নয়, এতে শরীরের অনেক ক্ষতি হয়ে থাকে। দিনের প্রথম প্রহরেই শরীরে শর্করা প্রবেশ না করানোই ভালো। সকালের ... Read More »

রোববার ফিরছে আন্তর্জাতিক কাবাডি

ঢাকায় শুরু হচ্ছে পাঁচ জাতির বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ইউরোপীয়ান চ্যাম্পিয়ন দল পোল্যান্ড। রোববার রাজধানীর পল্টনের ভলিবল স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বিকেল সাড়ে ৫টায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। আসরে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য স্বাগতিকদের। তাই প্রথম ম্যাচটা জয় দিয়ে শুরু করতে চান বাংলাদেশের ভারতীয় কোচ সাজুরাম গয়াত। তিনি বলেন, ‘আমাদের দলে রয়েছে তুহিন তরফদার, জিয়াউর রহমান ... Read More »

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর ফেসবুক পেজ বন্ধ

করোনা প্রতিরোধের একটি ভেষজ ওষুধের প্রচারণায় ভিডিও পোস্ট করায় ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ফেসবুক পেজ ৩০ দিনের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে ফেসবুক এক বিবৃতিতে জানিয়েছে, এই এক মাসে মাদুরো তার পেজ থেকে কোনো পোস্ট দিতে পারবেন না। খবর রয়টার্স ও বিবিসির। মাদুরো গত জানুয়ারিতে ‘কারভাটিভির’ নামে একটি মুখে খাওয়ার ভেষজ পথ্যকে করোনার ওষুধ বলে দাবি করেন। এটিকে ... Read More »

কায়রোতে ভবনধসে নিহত ১৮

মিসরের কায়রোতে শনিবার ১০তলা একটি ভবন ধসে ১৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। এর আগের দিন দুই ট্রেনের সংঘর্ষে ৩২ জন নিহতের শোক কাটিয়ে না ওঠতেই শনিবার ভবন ধসে এ হতাহতের ঘটনা ঘটল। খবর আরব নিউজের। গেসর সুয়েজ জেলায় ধসে যাওয়া ভবনের ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ চাপা পড়ে আছে বলে উদ্ধারকর্মীরা জানিয়েছেন। তারা আরও জানান, এ ... Read More »

হিলিতে হরতালের প্রভাব নেই, স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি স্বাভাবিক

দিনাজপুরের হিলি স্থলবন্দরে হেফাজতে ইসলামের ডাকা হরতালের কোনও প্রভাব পড়েনি। হরতালকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি। এদিকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। আজ রোববার (২৮ মার্চ) সকাল থেকে স্থলবন্দরে আমদানি-রপ্তানি স্বাভাবিক অবস্থা লক্ষ্য করা গেছে। যান চলাচল করছে অন্যদিনের মতোই। হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাপ ... Read More »

Scroll To Top