Tuesday , 19 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » Author Archives: bnews24 (page 271)

Author Archives: bnews24

‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে ভাসছে’

স্থানীয় সরকার, পল্লী উন্নায়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে ভাসছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকেই দেশের খাদ্য ঘাটতি পূরণ, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান ও কর্মসংস্থান সৃষ্টিসহ সকল ক্ষেত্রেই দেশে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।’ শনিবার দুপুর ২টার দিকে সুনামগঞ্জের মধ্যনগর থানাকে উপজেলায় উন্নীত করায় ও সদ্য ঘোষিত মধ্যনগর উপজেলার প্রশাসনিক ... Read More »

গাজায় হামাসের স্থাপনায় ইসরাইলের বিমান হামলা

ইসরাইলের অভ্যন্তরে নতুন করে রকেট হামলা করেছে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস। এর জাবাবে শুক্রবারে সন্ধ্যায় হামাসের অবস্থান টার্গেট করে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। দেশটির সেনাবাহিনীর এক মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য দিয়েছেন। তবে এই হামলায় কেউ হতাহত হয়েছে কিনা তা তাৎক্ষনিকভাবে জানা যায়নি। এর আগে হামাসের রকেট হামলার সময় ইসরাইলের সীমান্ত অঞ্চলে সাইরেন বেজে উঠেছিল। এর আগে গত মে মাসে ইসরাইল ... Read More »

কোটি শিক্ষার্থীর দেড় বছরের আক্ষেপ শেষ হচ্ছে রবিবার

করোনা মহামারির কারণে দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান রবিবার অবশেষে খুলে দেয়া হচ্ছে। কোটি শিক্ষাথীর দেড় বছরের আক্ষেপ শেষ হচ্ছে আগামীকাল। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ায় খুশিতে উচ্ছ্বসিত শিক্ষক শিক্ষার্থীরা। শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ঘোষণায় সর্বত্র চলছে পরিষ্কার- পরিচ্ছন্ন কাজ। দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় ধুলাবালি- ময়লা-আবর্জনা দিয়ে প্রতিষ্ঠানের আঙিনা, চেয়ার, বেঞ্চ অকেজো হয়ে পড়েছে। ... Read More »

১১ নির্দেশনা ক্লাসের রুটিন তৈরিতে

শিক্ষাঙ্গন (৩ ঘন্টা আগে) সেপ্টেম্বর ৮, ২০২১, বুধবার, ৪:৫৮ অপরাহ্ন ফাইল ছবিআগামী ১২ই সেপ্টেম্বর থেকে দেশের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে শ্রেণি পাঠদান শুরু হচ্ছে। স্বাস্থ্যবিধি ও শারীরিক দূরত্ব মেনে শ্রেণি পাঠদান নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নির্দেশনা অনুযায়ী রুটিন তৈরি করবে। সরকারের এই সিদ্ধান্ত অনুযায়ী মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বুধবার রুটিন তৈরির একটি নির্দেশনা জারি করেছে। প্রতিদিন নির্দিষ্ট শ্রেণিতে দুটি ... Read More »

আফগানিস্তানে পিএইচডি-মাস্টার্সের মূল্য নেই : তালেবান শিক্ষামন্ত্রী

সদ্য দায়িত্ব নেওয়া তালেবান সরকারের শিক্ষামন্ত্রী শেখ মৌলভী নরুদ্দিন মুনির বলেছেন, আফগানিস্তানে পিএইচডি আর মাস্টার্স ডিগ্রির কোনো মূল্যই নেই। কারণ মোল্লাদের এসব ডিগ্রি না থাকলেও তারা সবচেয়ে বেশি ক্ষমতা রাখে। আর তারাই সর্বশ্রেষ্ঠ। বুধবার (৮ সেপ্টেম্বর) একটি আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে এ খবর জানা গেছে। তিনি বলেন, আজকের দিনে পিএইচডি আর মাস্টার্স ডিগ্রির কোনো মূল্য নেই। মোল্লা আর তালেবান নেতারা ... Read More »

ব্রাহ্মণবাড়িয়ায় ‘ফেসবুক পোস্ট’ নিয়ে সংঘর্ষ, পুলিশ মোতায়ন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ফেসবুকের একটি পোস্টকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের নাম জানা যায়নি। বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের আলাকপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন আগে উপজেলার সাদেকপুর ইউনিয়নের সদস্য জয়নাল আবেদীনের ছোট ভাই মোসলেম উদ্দিন এলাকায় ... Read More »

অবশেষে সিরিজ জয়

নিউজিল্যান্ড কোচের আগুন জবাবের হুংকার, প্রতিপক্ষের বাঁহাতি স্পিনের ফাঁদ আর মিরপুরের বিভীষিকাময় উইকেটের বিরুদ্ধে যুদ্ধ করে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতে নিল বাংলাদেশ। জয় এসেছে ৬ উইকেটের ব্যবধানে। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ ম্যাচ শেষে ফলাফল এখন ৩-১। জিম্বাবুয়ে আর অস্ট্রেলিয়ার পর এই নিয়ে টানা তৃতীয় টি-টোয়েন্টি সিরিজ জিতল টিম টাইগার। আজও এক পর্যায়ে ব্যাটিং বিপর্যয়ের শঙ্কা জেগেছিল। তবে চিত্রটা বদলে ... Read More »

সরকারি কর্মকর্তাদের স্যার ডাকার রীতি নেই: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

সরকারি কর্মকর্তাদের স্যার বা ম্যাডাম বলতে হবে- এমন কোনো রীতি নেই বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে অংশ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, স্যার, ম্যাডাম বা এমন কিছু সম্বোধন করতে হবে, এমন কোনো রীতি নাই। সরকারি কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, কেউ সেবা নিতে গেলে ... Read More »

আফগানিস্তানের নতুন রাষ্ট্রপ্রধান হাসান আখুন্দ

দীর্ঘ আলোচনা শেষে আফগানিস্তানের নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে মনোনীত করা হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) তালেবানের জ্যেষ্ঠ নেতাদের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তালেবানের নেতারা বলেছেন, আগামীকাল (বুধবার) নতুন সরকার ঘোষণা করা হতে পারে অথবা আরও কয়েক দিনের জন্য পিছিয়ে যেতে পারে। তালেবানের জ্যেষ্ঠ এক নেতা দ্য নিউজ ইন্টারন্যাশনালকে বলেছেন, ... Read More »

যে রুটিনে ক্লাস হবে স্কুল-কলেজে

আগামী ১২ সেপ্টেম্বর থেকে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান। স্বাস্থ্যবিধি মেনে কবে কোনদিন কাদের ক্লাস নেওয়া হবে সে বিষয়ে একটি মৌলিক রুটিন তৈরি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী রবিবার খোলার দিন থেকেই নতুন রুটিনে হবে ক্লাস। শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে বৈঠক করে আজ মঙ্গলবার একটি মৌলিক রুটিন প্রণয়ন করেছে মাউশি। তা শিগগিরই ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মাউশির মহাপরিচালক অধ্যাপক সৈয়দ মো. গোলাম ... Read More »

Scroll To Top