Friday , 3 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » সারাদেশে নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পাঠ্যপুস্তক উৎসব পালিত

সারাদেশে নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পাঠ্যপুস্তক উৎসব পালিত

সারাদেশে নানা বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পাঠ্যপুস্তক উৎসব পালিত হচ্ছে। খালি হাতে বিদ্যালয়ে গিয়ে নতুন বই নিয়ে হাসিমুখে বাড়ি ফিরছে শিক্ষার্থীরা।প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের চার কোটি ২৬ লাখ ৩৫ হাজার ৯২৯ জন শিক্ষার্থীদের মধ্যে ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার ২৪৫টি বই বিনামূল্যে বিতরণ করা হবে।রোববার সকালে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে পাঠ্যপুস্তক উৎসবের মূল অনুষ্ঠান উদ্বোধন করেন। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এই অনুষ্ঠানের আয়োজন করে।উৎসব উপলক্ষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে।কেন্দ্রীয়ভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত হয় পাঠ্যপুস্তক উৎসব। তারা অবশ্য এই আয়োজনের নাম দিয়েছে ‘বই বিতরণ উৎসব’।গতকাল শনিবার বই বিতরণের এই কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top