চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একটি পাঁঠার প্রতিদিন হাফ লিটার করে দুধ দিচ্ছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পাঠার মালিক নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের টাকাহারা গ্রামের উপেন রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এমন আজব খবরে প্রতিদিন তার বাড়িতে শতশত মানুষ ভিড় জমাচ্ছেন।উপেন রায় জানান, তার গৃহপালিত ছাগলের পেট থেকে এ পাঠার জন্ম। ২/৩ মাস পূর্বে ওই পাঠার হরমন পরিবর্তন ঘটে এবং বাট থেকে দুধ পড়তে দেখা যায়। প্রথমে অল্প সামান্য দুধ পেলেও পরবর্তীতে একপোয়া থেকে দেড় পোয়া এবং বর্তমানে সেটি বেড়ে হাফলিটার দুধে পরিণত হয়েছে।
Welcome To B News Just another WordPress site
