Thursday , 2 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে গেলেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনে গেলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আজ রোববার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডনের উদ্দেশে রওনা হয়েছেন।

রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইটে করে সকাল ১০টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী এ কে এম মোজাম্মেল হক এবং সামরিক ও বেসামরিক উচ্চ পদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ মুরফিল্ড আই হসপিটাল এবং বুপা ক্রমওয়েল হসপিটালে স্বাস্থ্য পরীক্ষা করাবেন। তিনি ৪ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top