Tuesday , 19 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » রাজনীতি » ২৩ আগস্ট ফখরুলসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি

২৩ আগস্ট ফখরুলসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ২৩ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগর হাকিম মো. নুরনবী সোমবার আসামিপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে এ দিন ধার্য করেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ হরতাল-অবরোধ চলাকালে পল্টন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী মাকসুদ বাদী হয়ে এ মামলাটি করেন।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top