Tuesday , 19 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » দুই দিনে সারাদেশে সাঁড়াশি অভিযানে ৫৩২০ জন গ্রেপ্তার

দুই দিনে সারাদেশে সাঁড়াশি অভিযানে ৫৩২০ জন গ্রেপ্তার

শুক্রবার থেকে দুই দিনে সারাদেশে সাঁড়াশি অভিযানে ৫৩২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মাত্র ৮৫ জন জঙ্গি রয়েছে বলে জানিয়েছেন পুলিশ হেডকোয়ার্টার্স। গত কয়েকদিনে সন্দেহভাজন ইসলামি জঙ্গিদের হাতে কয়েকটি খুনের পর শুক্রবার থেকে পুলিশের সাঁড়াশি অভিযান শুরু হয়।
রবিাবর দুপুরে পুলিশ হেডকোয়াটার্সের জনসংযোগ কর্মকর্তা কামরুল আহছান জানান, সারাদেশে দ্বিতীয় দিনের সাঁড়াশি অভিযানে ৪৮ জঙ্গিসহ ২১৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জঙ্গি ছাড়া বাকিদের মধ্যে ১৪৯৬ জন আদালতের পরোয়ানাভুক্ত এবং বাকিরা নিয়মিত ‍মামলার আসামি। এর মধ্যে ৩৯১ জন মাদক মামলার ও ৪১ জন অস্ত্র মামলার আসামি। শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে প্রথম দিন সাঁড়াশি অভিযান চালিয়ে ৩৭ জঙ্গিকে গ্রেপ্তার করে পুলিশ। এছাড়াও বিভিন্ন মামলায় ৩১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে শুক্রবার থেকে দুই দিনে ৮৫ জন ‘জঙ্গি’সহ মোট ৫৩২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। এসব জঙ্গিকে কোন কোন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং কোনো অস্ত্র উদ্ধার হয়েছে কিনা সে ব্যাপারে কিছু জানানো হয়নি। এদিকে বিএনপি ও জামায়াতে ইসলামী অভিযোগ করেছে যে জঙ্গি গ্রেপ্তারের নামে সাঁড়াশি অভিযানে তাদের নেতাকমীদের গ্রেপ্তার করা হচ্ছে। তবে পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন, সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top