Tuesday , 19 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » দেশের ভাবমূর্তি নষ্ট করতে গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে বিএনপি-জামায়াত:প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশের ভাবমূর্তি নষ্ট করতে গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে বিএনপি-জামায়াত:প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের ভাবমূর্তি নষ্ট করতে গুপ্ত হত্যার পথ বেছে নিয়েছে বিএনপি-জামায়াত। তিনি বলেন, হত্যা বন্ধে যে কোন পদক্ষেপ নেবে সরকার। গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভার আগে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বিএনপির রাজনীতি লুটপাটের ও দুর্নীতির রাজনীতি। জনগণকে সম্পৃক্ত করে নয়, বরং জনগণকে হত্যা করে ক্ষমতায় আসতে চেয়েছিল বিএনপি।তিনি বলেন, ‘তারা অর্থ দিয়ে, সহায়তা দিয়ে এসব ঘটনা ঘটাচ্ছে আর এটিকে সরকারের ব্যর্থতা হিসেবে প্রমাণের চেষ্টা করছে। আমরা যদি বিএনপির প্রকাশ্য হত্যা বন্ধ করতে পারি, তাহলে তাদের গুপ্ত হত্যাও বন্ধ করতে পারবো। এটি সময়ের ব্যাপার মাত্র।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমি জনগণকেও বলবো। এ ধরণের ঘটনা যখন ঘটবে তখন আপনারাও এদের ধরার চেষ্টা করবেন। পুলিশ আপনাদের সঙ্গে থাকবে।’

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top