Tuesday , 19 May 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » অর্থনীতি » রিজার্ভের অর্থ উদ্ধার ও বাংলাদেশ ব্যাংকের সাইবার নিরাপত্তা বাড়াতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র

রিজার্ভের অর্থ উদ্ধার ও বাংলাদেশ ব্যাংকের সাইবার নিরাপত্তা বাড়াতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র

ঢ‍াকাস্থ মার্কিন রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাটবাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সঙ্গে বৈঠক করেছেন । বৈঠকে মার্কিন দূতাবাসের উর্দ্ধতন কর্মকর্তা ছাড়াও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ ব্যাংক ও কূটনৈতিক সূত্র জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের সঙ্গে প্রথম সৌজন্য সাক্ষাত করতে গিয়েছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত। লুট হওয়া রিজার্ভের অর্থ উদ্ধার ও বাংলাদেশ ব্যাংকের সাইবার নিরাপত্তা বাড়াতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ করার করার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা বৃদ্ধির জন্য রাষ্ট্রদূত আশা ব্যক্ত করেছেন। প্রসঙ্গত, চলতি বছরের গত ৪ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে ৮২০ কোটি টাকা লুট হয়। এর মধ্যে শ্রীলংকা থেকে কিছু অর্থ উদ্ধার করা হয়েছে। বাকি অর্থ রয়েছে ফিলিপাইনের কেন্দ্রীয় ব্যাংক ও হাতিয়ে নেওয়া কয়েকজন ব্যক্তির কাছে। ফিলিপাইন এখনো দায়ী ব্যক্তিদের সনাক্ত করতে পারেনি। এ বিষয়ে বাংলাদেশ সরকার গঠিত তদন্ত কমিটি তাদের পূর্ণাঙ্গ রিপোর্ট দিয়েছে। অর্থ লুটের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জড়িত রয়েছে এমন রিপোর্ট দিয়েছেন তারা।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top