Tuesday , 30 June 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » আন্তর্জাতিক » লাটাকিয়া অঞ্চলে গাড়ী বোমা চালিয়েছে আইএস

লাটাকিয়া অঞ্চলে গাড়ী বোমা চালিয়েছে আইএস

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, লাটাকিয়া অঞ্চলের বেশ কয়েকটি স্থানে একযোগে গাড়ী হামলাগুলোর ঘটনা ঘটে। এই অঞ্চলের দুটি শহর টারডাউস ও জাবলেহ। দুটি শহরই সরকারের নিয়ন্ত্রণে আছে। গাড়ী বোমায় আক্রান্ত হয়েছে এ দুটি শহরও।হামলায় আক্রান্ত হয়েছে জাবলেহ শহরের একটি হাসপাতালও। সেখানে ঠিক কতোজন প্রাণ হারিয়েছেন সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা সম্ভব হয়নি। হামলার পরপরই আইএস-এর একটি প্রচারমাধ্যম দায় স্বীকার করেছে। লাটাকিয়া অঞ্চলে সিরিয়ার বর্তমান সরকারের সহযোগী রাশিয়ার ঘাঁটি আছে। ধারণা করা হচ্ছে, রাশিয়ানদের লক্ষ্য করেই হামলগুলো চালিয়েছে আইএস।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top