Wednesday , 1 July 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়

টি.এ.কে আজাদ: ২০২৪ সালের ৫ আগস্টের পর দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, একটি পিস্তল উদ্ধার করে দিতে পারলে ৫০ হাজার টাকা, চায়না রাইফেলের জন্য ১ লাখ টাকা, এসএমজি’র জন্য ১ লাখ ৫০ হাজার, এলএমজি’র জন্য সর্বোচ্চ ৫ লাখ টাকা এবং প্রতিটি গুলির জন্য ৫০০ টাকা পুরস্কার দেওয়া হবে। এসব ক্ষেত্রে অস্ত্র উদ্ধারকারী বা সহায়তাকারীদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

এছাড়াও, আইনশৃঙ্খলা বাহিনীতে নতুন নিয়োগের ক্ষেত্রে কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি দেন তিনি।

নিয়োগ বাণিজ্য বা দুর্নীতি বন্ধে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, যদি সচিবালয়ের বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিচিতজন কিংবা আত্মীয়স্বজন এই ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, রাস্তা বন্ধ করে গাজীপুর পুলিশ কমিশনারের চলাচলের বিষয়ে তিনি জানান, বিষয়টি নিয়ে সভায় আলোচনা হয়েছে এবং তাকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top