Monday , 20 April 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » জাতীয় » জাতীয় নির্বাচনের জন্য টাকা নিয়ে কোনো কার্পণ্য করা হবে না : অর্থ উপদেষ্টা
জাতীয় নির্বাচনের জন্য টাকা নিয়ে কোনো কার্পণ্য করা হবে না : অর্থ উপদেষ্টা

জাতীয় নির্বাচনের জন্য টাকা নিয়ে কোনো কার্পণ্য করা হবে না : অর্থ উপদেষ্টা

মোঃ কবির হোসেন:    জাতীয় নির্বাচনের জন্য টাকা নিয়ে কোনো কার্পণ্য করা হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

বুধবার (৬ আগস্ট) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এ কথা বলেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘নির্বাচনের জন্য যত টাকা লাগবে, তা দেওয়া হবে। এ নিয়ে কোনো সমস্যা নেই।

সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠানের প্রতিশ্রুতি ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, “আপনারা সবাই দোয়া করবেন যেন সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠান করে এ দেশের সব নাগরিক একটি ‘নতুন বাংলাদেশ’ গড়ার কাজে সফলভাবে এগিয়ে যেতে পারে। আমরা সরকারের পক্ষ থেকে এই নির্বাচন যাতে সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসবমুখরভাবে সম্পন্ন করা যায় সে জন্য সব ধরনের সাহায্য-সহযোগিতা প্রদান করব।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top