Monday , 20 April 2026
সংবাদ শিরোনাম
You are here: Home » আন্তর্জাতিক » পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী রবিবার ঢাকা আসছেন

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী রবিবার ঢাকা আসছেন

দুই দিনের সরকারি সফরে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী ইসহাক দার ঢাকায় আসছেন। ইসহাক দারের সফরকালে বেশ কয়েকটি চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)। চুক্তির বিষয় চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছে বাংলাদেশ ও পাকিস্তান।

ওই কর্মকর্তার বরাত দিয়ে বাসস জানিয়েছে, ‘কয়টি চুক্তি সই হবে তা সেটি এখনো নিশ্চিত নয়, তবে একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।’

বিগত ১৩ বছরের মধ্যে কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর এটি হবে প্রথম সফর। এই সফরকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

About bnews24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Scroll To Top